সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কাঠামো ভেঙে দিতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের ছয় মাসেরও বেশি সময় পর এই পদক্ষেপটি দেশটিতে বিনিয়োগের পথ খুলে দিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (৩০ জুন) এ আদেশ জারি করেছেন ট্রাম্প। এতে ‘সিরিয়ার উন্নয়ন, সরকারের কার্যক্রম এবং দেশের সামাজিক বন্ধন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ’ প্রতিষ্ঠানগুলোর জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর আর্থিক নিষেধাজ্ঞা বহুদিন ধরে বলবৎ ছিল। এর অনেকগুলো ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধেরও আগে থেকে আরোপিত।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসহ বিভিন্ন কারণে প্রণীত এই ব্যাপক নিষেধাজ্ঞা সিরিয়ার পুনর্গঠন কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। আসাদ সরকারের আমলে এসব নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে প্রায় ধ্বংস করে দিয়েছিল।

মধ্যপ্রাচ্য সফরের সময় মে মাসে ট্রাম্প সিরিয়ার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সোমবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এমন এক সিরিয়াকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং নিজের ও প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকবে। একটি ঐক্যবদ্ধ সিরিয়া, যা সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে না এবং এর ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে, যা অঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধিকে সহায়তা করবে।

তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ ও তার সহযোগী, আইএস, ইরান এবং তার মিত্রদের ওপর আরোপিত সিরিয়া-সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৪ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৫ ঘণ্টা আগে

প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদন নিয়ে ওয়াশিংটন-কিয়েভ ‘রাজনৈতিক সমঝোতা’

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।

১৫ ঘণ্টা আগে

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৭ ঘণ্টা আগে