প্রতিবেদক, রাজনীতি ডটকম

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৪২ বাংলাদেশে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় বিশেষ বিমানে তারা বাংলাদেশে অবতরণ করবেন। বুধবার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১৪২ বাংলাদেশীর মধ্যে দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি থাকা ১৬ বাংলাদেশি কর্মী রয়েছেন। এই ১৬ কর্মী ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যে তাদের উদ্ধার ও প্রত্যাবাসনে কাজ করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।
এই উদ্ধার অভিযানের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি— জিম্মি থাকা অবস্থায় যাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছিল, সেই মানব পাচারকারী ও মাফিয়া চক্রের প্রধান ফখরুদ্দিনকে ১৭ মার্চ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে বিমানবন্দর থানায়। ফখরুদ্দিন বর্তমানে জেলহাজতে আছেন।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
১২ ঘণ্টা আগে
এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।
১৩ ঘণ্টা আগে
তেহরান বলছে, হরমুজ ‘ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ এমন তীব্র প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ এই নৌ পথকে ঘিরে সামরিক উত্তেজনাকে উসকে দিয়েছে। পাশাপাশি নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে কূটনৈতিক ও জ্বালানি বাজারেও।
১ দিন আগে
উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের সিকা জেলার প্রধান শহর মাউমেরেতেই এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ছয়জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে দুজন আটকা পড়েছেন।
১ দিন আগে