শর্তহীন যুদ্ধবিরতির আহবান কম্বোডিয়ার

ডেস্ক, রাজনীতি ডটকম
কম্বোডিয়ার সঙ্গে সংঘাতের মধ্যে সামরিক যানে থাইল্যান্ডের এক সেনা। ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশ থাইল্যান্ডের সঙ্গে সীমান্তে তুমুল লড়াইয়ের মধ্যে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহবান জানিয়েছে কম্বোডিয়া।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার (২৫ জুলাই) জাতিসংঘে কম্বোডিয়ার রাষ্ট্রদূত এ কথা জানান।

বৈঠকে জাতিসংঘে কম্বোডিয়ার রাষ্ট্রদূত চেয়া কেও বলেন, ‘কম্বোডিয়া অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে—নিঃশর্ত। আর আমাদের পক্ষ থেকে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হচ্ছে।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার আগে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরন্দেজ বালানকুরা বলেন, শুক্রবার বিকেল নাগাদ সংঘাত অনেকটাই কমতে শুরু করেছে। ব্যাংকক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। সম্ভবত মালয়েশিয়ার সহায়তায় দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

নিকোরন্দেজ বালানকুরা আরও বলেন, ‘আমরা প্রস্তুত আছি। যদি কম্বোডিয়া কূটনৈতিক উপায়ে, দ্বিপক্ষীয়ভাবে কিংবা মালয়েশিয়ার মাধ্যমে সংঘাত নিরসনে আলোচনায় বসতে চায়, তাহলে আমরাও আলোচনার জন্য প্রস্তুত আছি।’

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলা সংঘাত গতকাল দ্বিতীয় দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষে হতাহতের ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে ব্যাংককের পক্ষ থেকে আলোচনা শুরুর ইঙ্গিত দেওয়া হলো।

প্রতিবেশী ওই দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ বেশ পুরোনো। গত বৃহস্পতিবার এ বিরোধ সংঘাতে রূপ নেয়। যুদ্ধবিমান থেকে শুরু করে কামানের গোলা, ট্যাংক ও পদাতিক সেনা ব্যবহার করে এদিন হামলার ঘটনা ঘটে।

এ সংঘাতময় পরিস্থিতি নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা।

সীমান্তে কম্বোডিয়ার অংশে গতকাল শুক্রবার কামানের গোলার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। থাইল্যান্ডের হামলায় দেশটির সীমান্তবর্তী ওদ্দার মিনচে প্রদেশে ৭০ বছরের এক ব্যক্তি নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সংঘাত শুরুর পর এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক। আর বাকিজন সেনাসদস্য। হামলায় ৪৬ জন আহত হন, যার মধ্যে ১৫ জন সেনাসদস্য।

এর আগে, থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই সতর্ক করে বলেছেন, পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে এটি যুদ্ধে রূপ নিতে পারে।

তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সংঘর্ষের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

৭ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৭ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৭ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

২০ ঘণ্টা আগে