যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সীমান্তে তিনদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় প্রতিবেশী এই দুই দেশ।

গতকাল শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে থাইল্যান্ড-কম্বোডিয়ার বিরোধ নিরসনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ফুমথম উভয়ের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, থাইল্যান্ড আর কম্বোডিয়া দুই দেশই শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে।

থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ফুমথম ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার দেশ যুদ্ধবিরতিতে সম্মত। তবে সেটা বাস্তবে কবে, কীভাবে হবে তা স্পষ্ট নয়।

ট্রাম্প দুই দেশের শীর্ষ নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি সংঘাত বন্ধ না হয়, তাহলে দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না।

ট্রাম্প লিখেছেন, উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চেয়েছে।

এর আগে, কম্বোডিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দেয় থাইল্যান্ড। জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে ব্যাংককে শান্তির প্রস্তাব পাঠিয়ে নমপেন বলেছিলেন, সংঘর্ষের কোনো মানে নেই, আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।

জবাবে থাইল্যান্ড জানায়, কম্বোডিয়া আন্তরিকতা প্রমাণ করলেই হবে শান্তির আলোচনা।

যুক্তরাষ্ট্র ও আসিয়ান নেতৃত্বাধীন মালয়েশিয়া দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও থাইল্যান্ড জানায় তারা তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না। তবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আগেই আসিয়ান চেয়ার অনোয়ার ইব্রাহিমের কাছে হস্তক্ষেপের অনুরোধ করেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, 'আমি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছি এবং সংঘর্ষ থামানোর জন্য আমি নিজেও তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব।'

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পারাপার বেড়েছে

বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে অচলাবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ এ জলপথটি দিয়ে জাহাজ চলাচল বৃদ্ধির তথ্য দিয়েছে সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী কোম্পানি উইন্ডওয়ার্ড। তাদের তথ্য অনুযায়ী, টানা তৃতীয় দিনের মতো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বেড়েছে।

১১ ঘণ্টা আগে

এক মাসে দ্বিতীয়বার জ্বালানির দাম বাড়ল পাকিস্তানে

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার।

১৩ ঘণ্টা আগে

ইরানের উচিত ‘বিজয় ঘোষণা’ করে একটি চুক্তিতে আসা: জাভেদ জারিফ

মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাত অবসানে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ একটি চাঞ্চল্যকর শান্তি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের উচিত এখনই ‘বিজয় ঘোষণা’ করে এমন একটি চুক্তিতে আসা, যা বর্তমান যুদ্ধ থামানোর পাশাপাশি ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা দূর করবে।

১৩ ঘণ্টা আগে

এভারেস্টে কেলেঙ্কারি: বিমার টাকা হাতিয়ে নিতে পর্যটকদের ‘বিষ’ প্রয়োগ!

এই চক্রটি হিমালয়ের দুর্গম সব শৃঙ্গে আরোহণ করতে যাওয়া পর্যটকদের খাবারে সুকৌশলে বিষ মেশাত। এরপর পর্যটকরা অসুস্থ হয়ে গেলে তাদের উদ্ধার করার জন্য হেলিকপ্টারের মাধ্যমে অভিযান চালানোর নাম করে হাতিয়ে নেওয়া হতো বিমার টাকা। এ চক্রের হাতে এরই মধ্যে প্রায় ২৫০ কোটি টাকা (২ কোটি মার্কি ডলার) জালিয়াতি হয়েছে বলে জ

১৬ ঘণ্টা আগে