নিজেদের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবে না ভারত: জয়শঙ্কর

ডেস্ক, রাজনীতি ডটকম

নিজেদের স্বার্থ ও বিশ্বের জন্য ভালো বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নিতে ভারত কোনো ভয় পাবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (২১ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ের একটি অনুষ্ঠানের জন্য পাঠানো ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থের জন্য যা সঠিক মনে হয় ও বিশ্বের জন্য ভালো মনে হয় তা করতে দ্বিধা করবে না ভারত। তাছাড়া ভারতের সিদ্ধান্তে কাউকে ভেটো দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। তবে ঠিক স্পষ্ট করে বলা যাচ্ছে না, ঠিক কাদের দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করলেন।

তিনি বলেন, স্বাধীনতাকে কখনোই নিরপেক্ষতার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। আমরা আমাদের জাতীয় স্বার্থে ও বৈশ্বিক মঙ্গলের জন্য যা যা সঠিক, তা করবো। আর তা করতে গিয়ে কিছু মেনে নিতেও ভয় পাবো না। ভারত কখনোই তার পছন্দের ওপর অন্যদের ভেটো দেওয়ার সুযোগ দেবে না।

তার ভাষ্য, ভারত আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। দেশটি বর্তমানে উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে। তবে কিছু পুরোনো সমস্যা এখনো রয়ে গিয়েছে, যেগুলোর সমাধান প্রয়োজন।

তিনি দাবি করেন, অস্বাস্থ্যকর অভ্যাস, জীবনযাত্রার চাপ বা ঘন ঘন জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার সঙ্গে লড়াই করে চলা এই বিশ্ব ভারতের ঐতিহ্য থেকে অনেক কিছু শিখতে পারে ৷ তবে বিশ্ব তখনই এই বিষয়ে জানবে, যখন দেশবাসী এই ঐতিহ্য নিয়ে গর্ব করবে।

তার মতে, বিশ্বায়নের যুগে প্রযুক্তি ও ঐতিহ্যকে একসঙ্গে নিয়ে চলতে হবে। তার বিশ্বাস, ভারতের উন্নতি অনিবার্য। কিন্তু, এটা করতে হবে ভারতীয় সত্তা বজায় রেখেই। তবেই দেশ প্রকৃত অর্থে বহুমুখী বিশ্বে একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে।

সূত্র: এনডিটিভি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানি প্রতিনিধিদল

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৬ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১৭ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

১৮ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

১৯ ঘণ্টা আগে