জম্মু-কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ‘সন্ত্রাসী’

ডেস্ক, রাজনীতি ডটকম
জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরের কুপওয়ারা জেলায় ভারতীয় বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনীর চিনার কোর। তারা জানিয়েছে, এ ঘটনায় ‘দুই সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল (এলওসি) এলাকায় অনুপ্রবেশের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার কুপওয়ারার কেরান সেক্টরে যৌথ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

শনিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক বিবৃতিতে চিনার কোর জানিয়েছে, সতর্ক সেনারা সীমান্তের কাছে সন্দেহজনক ঘোরাফেরা শনাক্ত করে। এ সময় সেনারা অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করলে তারা নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। প্রাণ বাঁচাতে সেনারাও পালটা গুলি করতে বাধ্য হয়।

চিনার কোর আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে অনুপ্রবেশকারী ‘দুই সন্ত্রাসী’র মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে এখনো অভিযান চলছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকা জুড়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ১৪ অক্টোবর লাইন অব কন্ট্রোল দিয়ে অনুপ্রবেশ চেষ্টা ঠেকাতে গিয়ে কুপওয়ারায় দুই ‘সন্ত্রাসী’র নিহত হওয়ার খবর দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement