দিল্লিতে আটক সিজেপি নেতা দিপকে, একই দিনে দাদির মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
দিল্লিতে আটক সিজেপি নেতা দিপকে, একই দিনে দাদির মৃত্যু

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে দিল্লিতে আটক করেছে পুলিশ। শনিবার তাকে আটকের দিনেই মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার পৈতৃক গ্রামে মারা গেছেন তার দাদি সাবিত্রীবাঈ শঙ্কর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, দাদির মৃত্যুর খবর পেয়ে দিপকের বাবা ভগবান ও মা অনিতা গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। তবে দিপককে মুক্তি দেওয়া হবে কি না, শেষকৃত্যে অংশ নিতে মহারাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, কিংবা তাকে দাদির মৃত্যুর খবর জানানো হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ পর উড়োজাহাজের ভেতর থেকেই দিপকেকে আটক করা হয়। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে তিনি মুম্বাই থেকে দিল্লি এসেছিলেন।

দিপকের সঙ্গে একই উড়োজাহাজে ছিলেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement