আদালতের নির্দেশ লঙ্ঘন: মমতার বিরুদ্ধে মামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০: ১৭
মমতা ব্যানার্জী। ছবি: সংগৃহীত
মমতা ব্যানার্জী। ছবি: সংগৃহীত

কলকা‌তা হাইকোর্টের দেওয়া শর্ত লঙ্ঘনের অভিযোগে ভারতের তৃণমূল কংগ্রেস প্রধান মমতা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর এক সমাবেশে আদালতের নির্দেশ মেনে না চলার অভিযোগে পুলিশ স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) এই এফআইআর দায়ের করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাতে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসিপির ওই সমাবেশ আয়োজকদের বিরুদ্ধে কলকাতার হেস্টিংস থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "আদালতের দেওয়া শর্ত বা আদেশ লঙ্ঘনের অভিযোগেই এই এফআইআর দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সবার ভূমিকা খতিয়ে দেখা হবে।"

গত শুক্রবার মধ্য কলকাতার ক্যাথেড্রাল রোডে টিএমসিপির এই বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাটি শেষ হওয়ার পর সেখানে আদালতের বেঁধে দেওয়া শর্তাবলি যথাযথভাবে পালিত হয়েছিল কি না, তা পর্যালোচনা করে পুলিশ এই আইনি পদক্ষেপ নেয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement