কলকাতায় হোটেল থেকে বাংলাদেশি গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম

কলকাতা থেকে একজন এবং নদীয়া থেকে চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু কলকাতায় গ্রেপ্তার ব্যক্তিকে বিএনপির সাবেক নেতা বলে দাবি করেছে।

হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় গ্রেপ্তার ওই ব্যক্তি দুই বছর ধরে ভুয়া পাসপোর্ট এবং আধার কার্ড নিয়ে ভারতে বসবাস করছিলেন। গত শুক্রবার (২৯ নভেম্বর) মধ্যরাতে তাঁকে কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সেলিম মাতব্বর হিসেবে শনাক্ত করা হয়। তিনি বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা। তাঁর ভুয়া নথিপত্রে নাম ছিল ‘রবি শর্মা’।

কলকাতার পার্ক স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে এবং সমস্ত ভুয়া নথিপত্র পুলিশ জব্দ করেছে। তাঁর বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন এবং প্রতারণা সংক্রান্ত ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি কয়েকটি রাজ্যে বসবাস করার পর কয়েক মাস আগে কলকাতায় আসেন। তিনি শহরের মারকুইস স্ট্রিটের একটি হোটেলে কাজ করছিলেন।

এদিকে গতকাল শনিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাজদিয়া থেকে আরও চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনজন পুরুষ এবং একজন নারীকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তাঁদের আদালতে হাজির করা হয়েছে।

এদিকে দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনার পরিপ্রেক্ষিতে উত্তর কলকাতার জে. এন. রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

শুক্রবার হাসপাতালটি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা আর কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না বা তাঁদের চিকিৎসা করবে না। হাসপাতালের প্রতিনিধি শুভ্রাংশু ভক্ত বিবৃতিতে বলেছেন, ‘আমাদের দেশের লাখ লাখ সৈনিক বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছে। তাই যখন তারা আমাদের জাতীয় পতাকাকে অপমান করে, তখন আমরা তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি না।’

তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) হাসপাতালের অবস্থান সমর্থন করেনি এবং বাংলাদেশি রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে বলেছে। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না এবং সবার চিকিৎসা করবেন।

চলমান উত্তেজনার প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার বলেছেন, এই বিষয়ে মন্তব্য করা তাঁর কাজ নয়। কারণ এটি একটি আন্তর্জাতিক ইস্যু।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি আলাদা দেশ। ভারত একটি আলাদা দেশ। এই বিষয়ে আমাদের ভূমিকা সীমিত। ভারত সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে পারে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, আমরা ভারতের সরকারের সিদ্ধান্তের সঙ্গে আছি, যে কোনো দল ক্ষমতায় থাকুক না কেন।’

তবে পশ্চিমবঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে বলেছেন, যদি মুখ্যমন্ত্রী গাজার (ফিলিস্তিন) বিষয়ে কথা বলতে পারেন, তাহলে বাংলাদেশ নিয়েও তাঁকে কথা বলতে হবে। তিনি বলেন, ‘যখন বাংলাদেশে হিন্দুদের মারধর করা হয়, তখন তিনি চান মোদি এটা সামলাক।’

এই ঘটনাগুলো এমন সময়ে ঘটছে যখন বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং ভারতের প্রতিবাদের পর ভারত–বাংলাদেশ সম্পর্ক উত্তপ্ত রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১০ ঘণ্টা আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১০ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

১১ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

১১ ঘণ্টা আগে