ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৭২

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন স্থানে আরও অন্তত ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।অবরুদ্ধ গাজায় ইতোমধ্যে ভয়াবহ মানবিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করছে।

রোববার আল-জাজিরাকে হাসপাতাল সূত্র জানায়, ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজাজুড়ে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটি এবং উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত ৪৭ জন নিহত হন।

আল-জাজিরার প্রতিবেদক মুয়াথ আল-খালুত গাজা সিটি থেকে জানান, আল-আহলি হাসপাতালে ‘ভয়াবহ’ দৃশ্য দেখা গেছে। আহত অনেক মানুষ চিকিৎসা নিচ্ছেন, এর মধ্যে শিশুরাও রয়েছে।

তিনি বলেন, হাসপাতালে অনেকেই মেঝেতে পড়ে ছিলেন, কারণ বিছানা ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। চরম সংকটে চিকিৎসাকেন্দ্রটি কোনোভাবে সেবা দেওয়ার চেষ্টা করছে।

মুয়াথ আল-খালুত জানান, ইসরায়েলি সেনারা গাজার পূর্বাঞ্চলে লিফলেট ফেলে বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলছে। সাধারণত এই লিফলেট ফেলার পর সেখানে টানা হামলা হয়। যার ফলেই এত হতাহতের ঘটনা ঘটছে।

হাসপাতাল সূত্র আরও জানায়, রোববার নিহতদের মধ্যে অন্তত পাঁচজন খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। তারা বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্রের কাছে নিহত হন।

এই কেন্দ্রটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় মে মাসের শেষদিকে চালু হয়। তবে এরপর থেকে গাজায় সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা বারবার গুলি চালিয়ে আসছে। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, এভাবে ৫৮০ জনের বেশি নিহত হয়েছেন এবং চার হাজার জনের বেশি আহত হয়েছেন।

ইসরায়েলের দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ইসরায়েলি সেনা স্বীকার করেছেন, তাদেরকে নিরস্ত্র খাদ্যপ্রার্থী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

মানবাধিকার আইনজীবী জেফরি নাইস আল-জাজিরাকে বলেন, জিএইচএফের চারপাশে যে হত্যাকাণ্ড ঘটছে, তা ব্যাখ্যাতীত।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা।

৭ ঘণ্টা আগে

১৩ মার্কিন সেনা নিহতের কথা স্বীকার করল পেন্টাগন

৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে পাকিস্তান সক্রিয় হলেও কোণঠাসা কি ভারত?

আবার এই সপ্তাহেই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যেকার সংঘাত নিরসনে পাঁচ-দফা শান্তি পরিকল্পনার জন্য চীনের সমর্থন চাইতে বেইজিংয়ে গেছেন।

৭ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির কাছে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

একই দিনে দুটি অত্যাধুনিক বিমান হারানোর ঘটনাকে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা।

৮ ঘণ্টা আগে