আত্মঘাতী হামলায় ভারতকে দুষছে পাকিস্তান, অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনায় ভারতকে দায়ী করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবারের (২৮ জুন) ওই হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর ১৬ সদস্য নিহত হয়েছেন। সামরিক ও বেসামরিক মিলিয়ে আহত হয়েছেন আরও প্রায় ২৪ জন।

পাকিস্তানের ডন ও ভারতের এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় শনিবার রাতেই ভারতের দিকে আঙুল তুলেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী সরাসরি এ হামলায় ভারত জড়িত উল্লেখ করে বিবৃতি দিয়েছে। রোববার কড়া বার্তায় সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, 'সন্ত্রাসী রাষ্ট্র ভারত' রয়েছে এ হামলার নেপথ্যে। তাদের হয়ে হামলা চালিয়েছে ‘ফিতনা-আল-খারিজ’ নামের একটি সংগঠন। এই সংগঠন বলতে পাকিস্তানি সেনাবাহিনীর মূলত তেহরি-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) বুঝিয়ে থাকে।

এ অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ওয়াজিরিস্তানে যে হামলা হয়েছে, তার জন্য ভারতকে দায়ী করে পাকিস্তান সেনাবাহিনীর একটি আনুষ্ঠানিক বিবৃতি আমরা দেখেছি। আমরা এই বিবৃতিকে অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করছি।

এ হামলার জের ধরে পাকিস্তানি সেনাবাহিনী শনিবারই ওই এলাকায় বিশেষ অভিযান চালায়৷ এ অভিযানে কমপক্ষে ১৪ 'জঙ্গি' নিহত হয়েছে বলেছে জানিয়েছে সেনাবাহিনী সূত্র।

ডন জানায়, এই হামলার কয়েক দিন আগে দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি গোয়েন্দাভিত্তিক অভিযানে দুই সেনা নিহত ও ১১ সন্ত্রাসী নিহত হয়। তবে সর্বশেষ এই বোমা হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এএফপির বরাতে জানা গেছে, ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের অঞ্চলগুলোতে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, তালেবান পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিচ্ছে। তবে তালেবানও এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রুথ সোশ্যাল পোস্ট আগাম দেখার পেইড সেবা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।

১৪ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর একই দিনে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।

১৫ ঘণ্টা আগে

আল কায়েদা বাংলাদেশে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘ

বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে