যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ল তিনটি ভবন

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে তিনটি আবাসিক ভবন ধসে পড়েছে । মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।

এ ঘটনায় একজন নিহত এবং দুইজন নারী আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির দমকল বিভাগ। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

রোববার (২৯ জুন) স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে শহরের ১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ফিলাডেলফিয়া দমকল বিভাগ।

দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি জানান, ‘একই সারিতে অবস্থিত তিনটি ভবন পরপর বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই দাউদাউ করে আগুন ধরে যায়।’

তিনি আরও জানান, ‘ঘটনাস্থলে আটকে পড়াদের উদ্ধার করতে গিয়ে তারা দুজন নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।’

পরবর্তী সময়ে বিভাগ জানায়, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ম্যাককার্টি বলেন, ‘প্রাথমিকভাবে বিস্ফোরণের সম্ভাব্য উৎসস্থলের কাছাকাছিই আবার ধসের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বিস্ফোরণের উৎস ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রুথ সোশ্যাল পোস্ট আগাম দেখার পেইড সেবা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।

১৩ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর একই দিনে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।

১৪ ঘণ্টা আগে

আল কায়েদা বাংলাদেশে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘ

বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে