ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা উপত্যকায় ইসরাইলি কোম্পানি মেকোরোট থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। যার ফলে উপত্যকাটিতে মোট পানি সরবরাহের ৭০ শতাংশই বন্ধ হয়ে গেছে। শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্নার মতে, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের শুজাইয়া পাড়ায় অবস্থিত প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে ইসরাইলি বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে।
মেহান্না আনাদোলুকে বলেন, ‘পানি সরবরাহে বাধার কারণগুলো এখনো স্পষ্ট নয়। তবে তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছি- যাতে শহরটিতে ইসরাইলি বোমাবর্ষণের কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। ’
তিনি বলেন, ‘এই বিঘ্ন সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরাইলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণেও হতে পারে। ’
মেহান্না সতর্ক করে বলেন, ‘কারণ যাই হোক না কেন, এর পরিণতি ভয়াবহ। যদি মেকোরোট থেকে পানি প্রবাহ শিগগিরই পুনরুদ্ধার না করা হয়, তাহলে গাজা একটি পূর্ণাঙ্গ পানি সংকটের মুখোমুখি হবে। ’
বছরের পর বছর ধরে অবরোধ, অবকাঠামোগত ধস এবং ভূগর্ভস্থ পানির দূষণের কারণে গাজা উপত্যকা ইতোমধ্যেই বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। তবে মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় এখন ব্যাপক পানিশূন্যতার ঝুঁকির মুখোমুখি হচ্ছে উপত্যকাটি।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর গত মার্চ মাস থেকে পুনরায় উপত্যকাটিতে সামরিক অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।
১০ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।
১০ ঘণ্টা আগে
দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন
১৩ ঘণ্টা আগে
প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।
১৫ ঘণ্টা আগে