স্থানীয়রা জানান, আব্দুর রউফ বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের টাকা পরিশোধ করতে বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন তিনি। এ নিয়ে স্ত্রী হাফিজার সঙ্গে তার ঝগড়া হয়। এর জের ধরে হাফিজা বুধবার বাবার বাড়ি চলে যান। এরপর শুক্রবার ভোরে দুই সন্তানকে বিষপান করান আব্দুর রউফ। পরে তিনি নিজেও বিষপান করেন।
সিলেটে রাত ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-জনতা। পরে সেখান থেকে মিছিল নিয়ে ছাত্র-জনতা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। পরে বুলডোজার দিয়ে ম্যুরালটি গুঁড়িয়ে দেন তারা।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের পথে রওয়ানা দেওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ নিপুণের পাসপোর্ট অফলোড করে।
আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, সাইদুল ইসলাম জিরো গামারিতলা সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় বিএসএফের গুলিতে আহত হন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে চিনি আনতে গেলে বিএসএফ গুলি ছোড়ে। এতে তা
বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় বাস ভাঙচুর করার জেরে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সোমবার (৩০ ডিসেম্বর) এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।
জানা গেছে, রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এক জায়গায় (সড়কের পাশে) শিশু-কিশোররা ফুটবল খেলছিল। হঠাৎ বল সিলেট-জকিগঞ্জ সড়কে চলে গেলে সেটি আনতে আবির আহমদ (১৪) নামের এই কিশোর দৌড় দেয়। এ সময় একটি বাসের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষ
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেপ্তার বিজিত চৌধুরী নগরের কাষ্টঘর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেটে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে। এতে নিহত হয়েছেন ২জন। এতে আহত হয়েছেন একজন। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকার ধামড়ি বিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ দুটি মামলা করা হয়। মামলা দুটি করেন সিলেট জেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) তৎকালীন সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলী
হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন।
নিহত মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর শহরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত রাজুও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। সে পৌর সদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।
বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল শিশু মুনতাহা আক্তার জেরিন। আজ ভোরের দিকে নিজ বাড়ির পার্শ্ববর্তী নালা থেকে পুকুরে ফেলার সময় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এসময় মার্জিয়ার মা আলিফজান বিবিকে আটক করে স্থানীয় জনতা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, নোমান হোসেন শুক্রবার বেলা ১২টার দিকে সিলেটের থামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছিলেন। তখন স্থলবন্দর পুলিশ খোঁজ নিয়ে দেখে তার নামে নবীগঞ্জ থানায় মামলা রয়েছে। পরে সেখান থেকে তাকে আটক করে গোয়াইনঘাট থানায় নেওয়া হয়।
স্থানীয়রা জানান, একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে অন্ধকারে রাস্তা পারাপারকালে একটি অজ্ঞাত গাড়ি আক্তারুন্নেছাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে স্থানীয়রা শাহপরান থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে কারাগার থেকে জামিনের কাগজপত্র হাসপাতালে পাঠানো হলে নিরাপত্তায় থাকা কারারক্ষী ও পুলিশ সরিয়ে নেওয়া হয়। আদালত থেকে জামিন পেয়ে হাসপাতাল থেকেও ছাড়পত্র পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।