ডেস্ক, রাজনীতি ডটকম

কোরবানির হাটে তখন মধ্যরাতের ব্যস্ততা ফুরিয়ে আসছিল। ঘড়িতে তখন রাত ২টা। শুরু হলো তুমুল বৃষ্টি। যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। দীর্ঘ অপেক্ষা করে বৃষ্টিতে ভিজে ধরলেন ফিরতি পথ। কিন্তু বৃষ্টি আর ফুরায় না। সকাল সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছিল। টানা বৃষ্টিতে সিলেট নগরের বেশির ভাগ এলাকা ডুবে গেছে। রাস্তাঘাট ডুবে বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। ঈদের আয়োজন, কোরবানির প্রস্তুতি রেখে মানুষ এখন ব্যস্ত ঘরের আসবাব রক্ষায়। হাঁটুপানিতে দাঁড়িয়ে হতভম্ব মানুষ ছাড়ছে কেবল দীর্ঘশ্বাস। ডুবন্ত সিলেট নগরে তাই এবারের ঈদুল আজহার ভোর হলো খানিকটা অন্য রকম।
সোমবার (১৭ জুন) ভোরে নগরের বিভিন্ন এলাকা ঘুরে ও মানুষের সঙ্গে যোগাযোগ করে এমন চিত্র পাওয়া গেল। রোববার দিবাগত রাত ২টার পর থেকে সিলেটে ভারি বর্ষণ শুরু হয়। ভোর সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি চলছিল। তবে গত শনিবার সকাল ৯টা থেকে পরদিন রবিবার সকাল ৯টা পর্যন্ত পার্শ্ববর্তী দেশ ভারতের চেরাপুঞ্জিতে ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৪৪১ মিলিমিটার।
রবিবার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত ভারি বর্ষণে সিলেট নগর এলাকার শাহজালাল উপশহর, দরগামহল্লা, পায়রা, সুবিদবাজার বনকলাপাড়া, চৌহাট্টা, জিন্দাবাজার, কাজলশাহ, মেডিক্যাল রোড, বাগবাড়ি, কালীবাড়ি, হাওলাদারপাড়া, সোবহানীঘাট, উপশহর, যতরপুর, তেরোরতন, সোনারপাড়া, কেওয়াপাড়া, সাগরদিঘিরপার, পাঠানটুলা, মিয়া ফাজিলচিশত, জালালাবাদ, হাউজিং এস্টেট, শাহি ঈদগাহ, ঘাসিটুলা, হাওয়াপাড়া, মীরাবাজার, শিবগঞ্জ, মাছিমপুর, জামতলা ও তালতলা এলাকায় পানি থইথই করছে। রাস্তাঘাট কোথায় হাঁটু পর্যন্ত, কোথাও কোমর পর্যন্ত ডুবে আছে। অনেক এলাকায় বাসাবাড়িতে পানি ডুবে ঈদের সকালে দারুণ ভোগান্তিতে রয়েছেন মানুষ।
সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সকাল ৬টা ২৪ মিনিটে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, নগরের চৌকি দেখি এলাকা পানিতে থইথই করছে। কাউন্সিলরের বাসার ভেতর প্রায় এক ফুট পানিতে ডুবে আছে।
সিলেট নগরের দরগা গেট এলাকার বাসিন্দা আজমল আলী জানান, তার বাসার ভেতর ভোর ৪টার দিকে পানি ঢুকে। এখন প্রায় কোমর সমান পানিতে ঘরের খাট, সোফাসহ আসবাবপত্র ডুবে আছে।
নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট প্রতিনিধি শুয়াইব হাসান বলেন, ‘রাত ৩টার আগেই উপশহর এলাকার বিভিন্ন ব্লক পানিতে ডুবে গেছে। বাসাবাড়িতে পানি ঢুকে ঈদের আগের রাতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে।’
আবহাওয়া অধিদপ্তর সিলেট জানিয়েছে, সিলেটে রবিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে