সিলেটের নদ-নদীর পানি কিছুটা কমেছে

সিলেট প্রতিনিধি

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের সাত উপজেলার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়েছে। এরই মধ্যে পানি বন্দি হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার মানুষ। তবে গত ১৮ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় সিলেটের বিভিন্ন পয়েন্টে নদ-নদীর পানি কিছুটা কমেছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ চার পয়েন্টে নেমে এসেছে তা।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্য বিশ্লেষণ করে এমনটা দেখা গেছে।

শুক্রবার (৩১ মে) বেলা ৩টার রেকর্ড অনুযায়ী সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পয়েন্ট নদীর পানি বিপৎসীমার ১৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

জকিগঞ্জের অমলসিদে কুশিয়ারা নদীর পানি আজ বেলা ৩টার বিপৎসীমার ২০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার রেকর্ড অনুযায়ী নদীর পানি বিপৎসীমার ২১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রাবাহিত হচ্ছিল।

বিয়ানীবাজারের শেওলায় কুশিয়ারা নদীর পানি আজ বেলা ৩টার বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল যা গতকাল সন্ধ্যা ৬টায় ছিল বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর।

গোয়াইনঘাট উপজেলায় সারি গোয়াইন নদীর পানি আজ বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অথচ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার রেকর্ড অনুযায়ী সেটি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

আবহাওয়া কার্যালয় সিলেট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৬১ মিলিমিটার।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে