৩-এ নামল আর্জেন্টিনা, ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান স্পেনের দখলে

ক্রীড়া ডেস্ক
ফিফা র‌্যাংকিংয়ে ১১ বছর শীর্ষে ফিরেছে স্পেন, অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নেমে গেছে ৩ নম্বরে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের চার মাস পর ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠেছিল লিওনেল মেসির দল আর্জেন্টিনা। পরের বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচ হেরে ১৫ পয়েন্ট হারিয়ে ২৯ মাস তথা প্রায় আড়াই বছর পর সেই শীর্ষস্থান ছাড়তে হলো আর্জেন্টিনাকে। তারা নেমে গেছে ৩ নম্বরে।

অন্যদিকে শেষ দুই ম্যাচে ৮ পয়েন্টেরও বেশি বেড়েছে স্পেনের। তাকে ১১ বছর পর প্রথমবারের মতো এই র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠল স্পেন। মাত্র ০.৬০ পয়েন্ট বেশি নিয়ে স্পেন আর্জেন্টিনার মাঝে জায়গা করে নিয়েছে ফ্রান্স।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত ফিফার হালনাগাদ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই রয়ে গেছে ১৮৪ নম্বরে। অন্যদিকে ব্রাজিল এক ধাপ পিছিয়ে ছিটকে পড়েছে শীর্ষ ৫ থেকে, সেখানে জায়গা করে নিয়েছে পর্তুগাল। দীর্ঘ দিন পর আবার এতে শীর্ষ ১০-এ ফিরেছে ইতালি।

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে পরাজয় জোটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। অন্যদিকে নিজেদের শেষ দুই ম্যাচে স্পেন জয় পায় ৩-০ আর ৬-০ গোলের ব্যবধানে। এতেই ১৫.০৪ পয়েন্ট কমেছে আর্জেন্টিনার, অন্যদিকে ৮.২৮ পয়েন্ট বেড়েছে স্পেনের।

পয়েন্টে পরিবর্তন আসার পর স্পেনের পয়েন্ট এখন ১৮৭৫.৩৭। অন্যদিকে আর্জেন্টিনার মোট পয়েন্ট ১৮৭০.৩২। দুই দলের মাঝে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৮৭০.৯২। এ ছাড়া ১৮২০.৪৪ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। আর ১৭৭৯.৫৫ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল সেরা পাঁচে জায়গা করে নিয়েছে।

এদিকে বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে শীর্ষ পাঁচে জায়গা হারিয়েছে ব্রাজিল। ১৭৬১.৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন র‌্যাংকিংয়ের ৬ নম্বরে। সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে আগের মতোই নেদারল্যান্ডস ও বেলজিয়াম। একধাপ এগিয়ে ৯-এ উঠেছে ক্রোয়েশিয়া। আর ১৭১০.০৬ পয়েন্ট নিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে ইতালি।

এবারের হালনাগাদ করা র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে স্লোভাকিয়া। ১০ ধাপ উন্নতিতে তাদের বর্তমান অবস্থান ৪২তম। র‌্যাংকিংয়ে বাংলাদেশের কোনো উন্নতি বা অবনতি হয়নি। ৮৯৯.২৪ পয়েন্ট নিয়ে ১৮৪তম স্থানে অবস্থান করছে হামজা-জামাল ভূঁইয়ারা।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

৫ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মিরপুর টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনের শেষ সেশনে চাপে পড়ে গেছে পাকিস্তান। চা-বিরতিতে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১১৬ রান থাকলেও বিরতির পর দ্রুত দুই উইকেট হারিয়েছে। এতে ম্যাচে শক্ত অবস্থান নিয়েছে টাইগাররা।

২ দিন আগে

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

প্রথম ইনিংসের লিডসহ পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৮ রান। হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে সকালে কিছুটা চাপে পড়লেও, লড়াই করার মতো পুঁজি নিয়েই এখন জয়ের সন্ধানে মাঠে নামছে টাইগারেরা।

২ দিন আগে

‘ওআইসি গেমস’ আয়োজনের প্রস্তাব বাংলাদেশের

প্রতিমন্ত্রী তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল নৈতিকতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শক্তিশালী সহযোগিতা ও সংহতির ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি একটি সংহত ইসলামি বিশ্ব গড়তে নিয়মিত ‘ওআইসি গেমস’ আয়োজনের প্রস্তাব পেশ করেন।

২ দিন আগে

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

বাংলাদেশ কেন, কী কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি, তার যথাযথ কারণ খুঁজে বের করতে এবার তদন্তে নেমেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

৩ দিন আগে