বিদায়ী ম্যাচে জোড়া গোল, আবেগঘন বার্তা মেসির

ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে বিদায়ী ম্যাচে ভেনেজুয়েলার জালে দুবার বল জড়িয়েছেন মেসি। ছবি: সংগৃহীত

দেশের মাটিতে জাতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচ। লিওনেল মেসি নিজে তো বটেই, গোটা দলই ছিল আবেগে আক্রান্ত। মেসি সেই বিদায়ী ম্যাচটিও রাঙিয়ে রাখলেন স্মরণীয় করে। দলকে জেতালেন জোড়া গোলে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে নেমেছিল আর্জেন্টিনা, অধিনায়কের আর্মব্যান্ড হাতে মেসি। নিজের জোড়া গোলের সঙ্গে লাউতারো মার্টিনেজ জালের দেখা পেলে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনার মাটিকে বিদায় জানালেন মেসি।

মেসির বিদায়কে ঘিরে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। মাঠে উপস্থিত ছিল মেসির পরিবারও। সবাইকে আনন্দের উপলক্ষ্য এনে দিতে মেসির সময় লাগে ৩৯ মিনিট। হুলিয়ান আলভারেজের অ্যাসিস্টে বুদ্ধিদীপ্ত শটে গোল করে দলকে লিড এনে দেন মেসি।

১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। ৮০ মিনিটের মাথ্য থিয়াগো আলমাদার পাসে বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়েন মেসি ও আর্জেন্টিনা।

ম্যাচ শেষে কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মেসি। ক্যারিয়ারের সমাপ্তির খুব কাছে চলে এসেছেন, সেটি বুঝতে পেরেছেন বলেও জানিয়েছেন।

মেসি বলেন, ‘আমি ফুটবলকে খুব ভালোবাসি। কখনো এই যাত্রা শেষ হোক, এটা চাই না। কিন্তু বাস্তবতা হচ্ছে কখনো না কখনো এই যাত্রা থামবেই। আমি এটার খুব কাছাকাছি চলে এসেছি।’

আগস্টে ইন্টার মায়ামির হয়ে দুবার ইনজুরিতে পড়েছিলেন মেসি। শঙ্কা ছিল আজকের ম্যাচে মাঠে নামা নিয়েও। তবে ইনজুরি কাটিয়ে এখন সুস্থ তিনি। মেসি নিজেই বলেন, ‘দুবার ইনজুরিতে পড়ে ১৫ দিন মাঠের বাইরে ছিলাম। তবে এখন পুরোপুরি ফিট আমি। আশা করছি বছরটা দারুণভাবেই শেষ হবে।’

ফিট হলেও মেসিকে নিয়ে ঝুঁকি নেবে না আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে থাকছেন না মেসি, নিশ্চিত করেছেন স্কালোনি।

মেসির সামনে তাই বাকি রইল শুধুই কিছু প্রীতি ম্যাচ, ফাইনালিসিমা ও ২০২৬ বিশ্বকাপ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে