আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়ান গেমসে ভরাডুবির পর এবার টেস্টের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের সঙ্গে মুখোমুখি হয়েছে একমাত্র টেস্টে। আবুধাবিতে শুরু হতে যাওয়া এই টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। দুই পেসার ও তিন স্পিনারের বোলিং লাইনআপ নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় মাঠে গড়াবে খেলা। আবুধাবিতে খেলা হলেও এ ম্যাচে এমনিতে এই ম্যাচের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নিজেদের যুদ্ধবিধ্বস্ত দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সুযোগ না থাকায় সংযুক্ত আরব আমিরাতকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে থাকে দলটি। বাংলাদেশও এই প্রথম নিরপেক্ষ কোনো ভেন্যুতে টেস্ট খেলবে।
দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ হাসানের সঙ্গে এই টেস্টে বাংলাদেশের একাদশে রয়েছেন আরও চার স্পেশালিস্ট ব্যাটার— মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও লিটন দাস। সঙ্গে রয়েছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
বোলারদের মধ্যে রয়েছেন আরও দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেসার হিসেবে রয়েছেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন। উইকেট সামলাবেন লিটন দাস।
রহমত শাহের অধিনায়কত্বে আফগানিস্তান দলে অবশ্য রয়েছে তিন পেসার। দুই স্পিনারের সঙ্গে অধিনায়ক নিজেও বল হাতে তুলে নিতে পারেন।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ
আব্দুল মালিক, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতু্লাহ শহিদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রহমান, শহিদুল্লাহ, ইয়ামিন আহমাদজাই, কায়েম আহমেদ, মোহাম্মদ সালিম ও ইসমত আলম।











-3a49ad-256x144.webp)




-837ed9-256x144.webp)