২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নবিরতিতে মুশফিক-লিটন

ক্রীড়া ডেস্ক
অধিনায়ক শান্তর বিদায়ের পর মুশফিকুর রহিম ও লিটন দাসের অপরাজিত ৮৮ রানের জুটিতে বাংলাদেশে লিড আড়ােই শ ছুঁই ছুঁই। ছবি: বিসিবি
অধিনায়ক শান্তর বিদায়ের পর মুশফিকুর রহিম ও লিটন দাসের অপরাজিত ৮৮ রানের জুটিতে বাংলাদেশে লিড আড়ােই শ ছুঁই ছুঁই। ছবি: বিসিবি

সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আরও শক্ত অবস্থানে পৌঁছে গেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারালেও মুশফিকুর রহিম আর লিটন দাসের ব্যাটে এরই মধ্যে ২৪৯ রানের লিড নিশ্চিত হয়েছে। দলের রান এখন ৪ উইকেটে ২০২।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় শুরু হয় তৃতীয় দিনের লেখা। শুরুর দিকে মাপা লাইন-লেন্থে বল শুরু করেন পাকিস্তানি পেসাররা। তাতে দিনের শুরুটা বাংলাদেশের জন্য কিছুটা নড়বড়েই ছিল।

দিনের ঠিক ৪ ওভারের মাথায় খুররাম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর মুশফিকের সঙ্গে যোগ দেন লিটন। মুশফিক এক পাশে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে থাকলেও লিটন শুরু থেকেই চালিয়ে খেলে পাকিস্তানি বোলারদের লাইন-লেন্থ এলোমেলো করে দিতে থাকেন। ক্রমে সুযোগ বুঝে বাউন্ডারি আর সহজেই সিংগেল-ডাবলসের ওপর ভর করে দুজনে এগিয়ে যেতে থাকেন।

সেশনের শেষ দিকে এসে অবশ্য লিটন দুয়েকটি সুযোগ দিয়েছিলেন। রান নিতে গিয়ে উইকেটের অর্ধেক থেকে ফেরত যাওয়ার আশা ছেড়েও দিয়েছিলেন। বাবর আজম ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙে দিতে পারলেই লিটনকে ফিরতে হতো প্যাভিলিয়নে। শেষ পর্যন্ত বাবর তা না পারায় বেঁচে গেছেন লিটন।

মধ্যাহ্ন বিরতি যখন হয়েছে, তখন বাংলাদেশের সংগ্রহ ৫৩ ওভারে ৪ উইকেটে ২০৩ রান। মুশফিক অপরাজিত রয়েছেন ৮০ বলে ৩৯ রানে। লিটনের সংগ্রহ ৬৬ বল থেকে ৪৮ রান। ২২ ওভার ২ বল থেকে দুজনের জুটিতে এসেছে এখন পর্যন্ত ৮৮ রান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement