সিটির ড্রয়ে ২২ বছর পর ইংলিশ লিগে চ্যাম্পিয়ন আর্সেনাল

ক্রীড়া ডেস্ক
২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা খরা কাটিয়েছে আর্সেনাল। ছবি: সংগৃহীত

টানা তিন বছর একই ধারার পুনরাবৃত্তি। মৌসুমের শুরু থেকেই দাপট দেখিয়ে শেষের দিকে এসে লেজেগোবরে করে ফেলে লিগ টাইটেল হাতছাড়া। মিকেল আর্তেতার আর্সেনাল নামের সঙ্গে চার মৌসুম জুড়ে তাই রানার-আপ যেন খোদাই করে লেখা হয়ে গিয়েছি।

চতুর্থ মৌসুমে এসে শেষ পর্যন্ত পারলেন আর্তেতা, পারল আর্সেনাল। দীর্ঘ ২২ মৌসুম পর অবশেষে কাটল শিরোপা খরা। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন আর্সেনাল। এটি গানার্সদের ১৪তম লিগ শিরোপা।

যে রাতে আর্সেনালের দুই দশকের এই শিরোপা খরা কেটেছে, সেই মঙ্গলবার রাতে অবশ্য তাদের মাঠে নামতে হয়নি। বোর্নমাউথের ভাইটালিটি স্টেডিয়ামে মাঠে নেমেছিল লিগ টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি। ২ ম্যাচ হাতে রেখে লিগ টপার আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ছিল ৫ পয়েন্টের। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে পেপ গার্দিওলার সিটির সামনে জয়ের বিকল্প ছিল না।

আঁটঘাট নেমেই নেমেছিল সিটি। শুরু থেকেই আক্রমণ। কিন্তু গোলের দেখা মেলেনি। উলটো ৩৯তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে, প্রায় ১৭ গজ দূর থেকে চমৎকার শটে গোল করেন বোর্নমাউথের তরুণ ফরাসি ফরোয়ার্ড ইলি জুনিয়র কোপি।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি। কিন্তু ফরোয়ার্ডরা গোল খুঁজে পাননি। এর মধ্যে বোর্নমাউথও একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি। মুহুর্মুহু আক্রমণের মুখে নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে শেষ পর্যন্ত আর্লিং হল্যান্ড গোল করে ম্যাচ সমতায় ফেরান। ১-১ ড্রয়ে শেষ হয় ম্যাচ। তা সিটির শিরোপা দৌড়ে টিকে থাকার জন্য যথেষ্ট ছিল না।

এ ম্যাচ শেষে সমান ৩৭ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট, সিটির ৭৮। শেষ ম্যাচ সিটি জিতলেও পয়েন্ট হবে ৮১। অর্থাৎ আর্সেনাল শেষ ম্যাচ হারলেও সিটি পিছিয়ে থাকবে ১ পয়েন্টে। সিটির এই ড্র তাই ২২ বছর পর লিগ শিরোপা জয়ে উল্লাসে ভাসিয়েছে আর্সেনাল শিবিরকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২০টি করে শিরোপা রয়েছে লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেডের। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি শিরোপা আর্সেনালের। সিটির শিরোপা ১০টি। আর্সেনাল রানার-আপও হয়েছে ১২ বার।

মিকেল আর্তেতার দলের এই আনন্দে ভেসে যাওয়ার মুহূর্ত দ্বিগুণ আনন্দময় হয়ে উঠতে পারে আগামী ৩০ মে। এবার যে দীর্ঘ ২০ বছর পর ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছে।আর্সেনাল। পিএসজির সঙ্গে সেই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার গৌরবও অর্জন করবে দলটি। প্রথমবার মাতবে প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়নস লিগ জয়ের অনন্য ডাবলস অর্জনের আনন্দেও।

লিগ শিরোপা জিতে নির্ভার মিকেল আর্তেতার দলের পাখির চোখ এখন এখন নিশ্চয় সেই পিএসজি ম্যাচটিই।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই: ইশরাক

আগামী ৭ জুন অনুষ্ঠেয় ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে অংশ নেবেন না মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই।

২ দিন আগে

পাকিস্তানের লক্ষ্য ৪৩৭ রান, জিততে হলে গড়তে হবে রেকর্ড

টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে এত রান তাড়া করে জেতার কোনো রেকর্ড নেই। ফলে ঐতিহাসিক এক জয়ের হাতছানি নিয়ে আগামীকাল ম্যাচের চতুর্থ দিনে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে আজ তৃতীয় দিনের শেষ বেলায় পাকিস্তান কেবল ২ ওভার ব্যাট করার সুযোগ পায়।

২ দিন আগে

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

সিলেট টেস্টে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের রেকর্ড সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। তার ১৭৮ বলে গড়া শতকের ওপর ভর করে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে স্বাগতিকরা।

২ দিন আগে

৩৫৩ রানে এগিয়ে চা বিরতিতে, বড় লিডের পথে বাংলাদেশ

সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে রানের পাহাড় গড়ার পথে রয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া হাফ সেঞ্চুরি এবং দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে বড় লিড পেয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮ রান।

২ দিন আগে