বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই: ইশরাক

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২৬, ২০: ৫৪

আগামী ৭ জুন অনুষ্ঠেয় ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে অংশ নেবেন না মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই।

তিনি জানান, কাউন্সিলর হিসেবে শুধু ভোটাধিকার প্রয়োগ করেই ভূমিকা রাখতে চান।

ইশরাক বলেন, কাউন্সিলর হিসেবে আমি এখানে থাকব। কিন্তু আমার বিসিবির বোর্ড অথবা নির্বাচন সংক্রান্ত কোনো কিছুর সাথে আমার কোনো সরাসরি সম্পৃক্ততা এবং সংশ্লিষ্টতা নেই। নির্বাচনের সাথেও নেই। এটা তাদের প্রক্রিয়া তারা করবে। আমি একজন কাউন্সিলর হিসেবে সেদিন ভোটটা দিতে যাব।

আওয়ামী লীগ সরকারের দুই এমপি সাকিব আল হাসান এবং মাশরাফী বিন মোর্ত্তজা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দুই বড় নাম হলেও এখন রাজনৈতিক কারণে তারা ক্রিকেটাঙ্গনে ফিরতে পারছে না। ইশরাকের মতে, সাকিব-মাশরাফীর বিরুদ্ধে হত্যা মামলাগুলোর কোনো যুক্তি নেই। তবে ফিরতে হবে সাকিব-মাশরাফীর নিজেদেরই, নিজেদের জন্য লড়তে হবে বলেও জানান ইশরাক।

তিনি বলেন, তাদের যদি আসার ইচ্ছা থাকে তারা কি পদক্ষেপ নিয়েছে কি না? যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের অ্যাপোলজি করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। তারপরে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার তো আগ বাড়িয়ে কাউকে আর নিয়ে আসতে পারে না।

গতকাল রবিবার (১৭ মে) প্রকাশিত হয়েছে এ নির্বাচনে মনোনীত কাউন্সিলরদের তালিকা। যাচাই-বাছাই শেষে এই মনোনীত কাউন্সিলরদের মধ্য থেকেই হবেন প্রার্থী এবং ভোটার। গতকাল বিসিবির প্রকাশিত ১৮৪ জন কাউন্সিলরের তালিকায় ছিলেন ইশরাক হোসেনও। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন তিনি। বিসিবির কাউন্সিলর তালিকা প্রকাশের একদিন পরই নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানান।

রাজনীতি/এসআই

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

৭ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৮ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১১ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

১১ দিন আগে
Advertisement