ডেস্ক, রাজনীতি ডটকম

সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে চাপে পড়ে গেছে পাকিস্তান। নাহিদ রানা ও তাইজুল ইসলামের দারুণ বোলিংয়ে সফরকারীদের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে টাইগাররা।
চতুর্থ দিনের খেলায় পাকিস্তানের ব্যাটারদের ওপর শুরু থেকেই চাপ সৃষ্টি করেন বাংলাদেশের বোলাররা। প্রথম ধাক্কা দেন পেসার নাহিদ রানা। দলীয় ২৭ রানে আব্দুল্লাহ ফজলকে ফেরান তিনি। গালিতে মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে ৬ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।
এরপর মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন আজান আওয়াইস। ৪৯ বলে দুই চারে ২১ রান করেন তিনি। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।
দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। দুজন মিলে ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশের শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি করেন। তবে সেই জুটি ভাঙেন স্পিনার তাইজুল ইসলাম। ৪৭ রান করা বাবর আজম লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিলে ভাঙে পাকিস্তানের প্রতিরোধ। চারটি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
বাবরের বিদায়ের পরও লড়াই চালিয়ে যান শান মাসুদ। সৌদ শাকিলকে নিয়ে এগোচ্ছিলেন তিনি। কিন্তু নাহিদ রানার গতির সামনে টিকতে পারেননি শাকিল। ওয়াইডিশ ইয়র্কারে ব্যাট ছুঁইয়ে লিটনের হাতে ক্যাচ দেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি পাকিস্তানি ব্যাটার।
এরপর আবার আঘাত হানেন তাইজুল। শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে ৭১ রান করে ফিরেন অধিনায়ক শান মাসুদ। তার বিদায়ে বড় ধাক্কা খায় পাকিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২১৬ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ২২১ রান। ক্রিজে আছেন সালমান আলী আগা (৩৪) ও মোহাম্মদ রিজওয়ান (২২)।
এর আগে মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তোলে বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে দাঁড়ায় ৪৩৭ রানের বিশাল লক্ষ্য।
রাজনীতি/একে

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।
৭ দিন আগে
শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।
৮ দিন আগে
গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা
১১ দিন আগে
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।
১১ দিন আগে