পাকিস্তানকে ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য দিল বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ মে ২০২৬, ১৮: ০০

প্রথম ইনিংসে লিটন দাসের দাপটে সেঞ্চুরি আর বোলারদের কল্যাণে লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে। স্বাগতিকরা অলআউট হওয়ার আগে ৩৯০ রান করে। ফলে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়ায় ৪৩৬ রান, আর জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান—যা টেস্ট ইতিহাসে অন্যতম কঠিন রান তাড়ার চ্যালেঞ্জ। তাই পাকিস্তানকে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্য জয়ের বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে।

তৃতীয় দিনের শেষ ব্যাটার হিসেবে ১৩৭ রানের ইনিংস খেলে আউট হন মুশফিকুর রহিম। সাজিদ খানকে বড় শট খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ তুলে দেন তিনি। তার এই ইনিংসেই গড়ে ওঠে বাংলাদেশের বিশাল লিডের ভিত।

এই ইনিংসের মাধ্যমে মুশফিক টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি পূর্ণ করেন, যা বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাটারের সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে যান মুমিনুল হকের ১৩ সেঞ্চুরির রেকর্ড। ১২টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস।

লিটন দাসের সঙ্গে ১২৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ইনিংসকে স্থিতিশীল করেন মুশফিক। পরে তাইজুল ইসলামের সঙ্গে ৭২ রানের আরেকটি কার্যকর জুটি বাংলাদেশের স্কোরকে বড় ব্যবধানে নিয়ে যেতে সাহায্য করে। লিটন করেন ৬৯ রান, মেহেদি হাসান মিরাজ ১৯, তাইজুল ২২, তাসকিন ৬ এবং শরিফুল ১২ রান যোগ করেন।

পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ৪ উইকেট নিয়ে সফল বোলার ছিলেন। সাজিদ খান নেন ৩ উইকেট, হাসান আলী ২টি এবং মোহাম্মদ আব্বাস ১টি উইকেট শিকার করেন।

ম্যাচে এখন পাকিস্তানের সামনে ৪৩৭ রানের কঠিন লক্ষ্য। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের, যারা ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল। ফলে এই লক্ষ্য তাড়া করতে হলে পাকিস্তানকে গড়তে হবে ইতিহাস। সফরকারীদের সামনে ৪৩৭ রানের লক্ষ্য এবং হাতে রয়েছে গোটা দুটো দিন। ব্যর্থ হলেই বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ হারের লজ্জা পাবে পাকিস্তান।

রাজনীতি/একে

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পাকিস্তানকে ২৩২ রানে থামিয়ে ৪৬ রানের লিড বাংলাদেশের

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পুরো দাপট দেখিয়েছে বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে পাকিস্তানকে মাত্র ২৩২ রানে গুটিয়ে দিয়ে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে স্বাগতিকরা। দিনের দুই সেশনেই সমান চারটি করে উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে রাখে টাইগার বোলাররা।

১ দিন আগে

দ্বিতীয় সেশনেও ৪ উইকেট নেই পাকিস্তানের, লিডের পথে বাংলাদেশ

লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে সেই রানও পাকিস্তানের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। দ্বিতীয় সেশন শেষে ৮ উইকেট হারিয়ে এখনও ৭২ রানে পিছিয়ে আছে পাকিস্তান

১ দিন আগে

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

এতে আরও বলা হয়েছে, ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের সময় ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ২৩ মে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করার কথা জানানো হয়েছে তফসিলে। এরপর ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ ও দুপুর ২টা থেকে বি

২ দিন আগে

১১৬/৬ থেকে লিটনের শতকে প্রথম ইনিংস থামল ২৭৮ রানে

মাত্র ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে যখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ, ঠিক তখনই দলের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন লিটন দাস। লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক।

২ দিন আগে