বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ব্রাজিলের, ‘হেক্সা মিশনে’ থাকছেন নেইমার

ক্রীড়া ডেস্ক
নেইমারকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘হেক্সা মিশনে’ ২৬ সদস্যের এই স্কোয়াডে রাখা হয়েছে ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে। ইনজুরি সমস্যার কারণে দীর্ঘ আড়াই বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন ব্রাজিলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় এই তারকা।

নেইমারের অন্তর্ভুক্তি ছাড়াও একাধিক চমক নিয়ে মঙ্গলবার (১৯ মে) ব্রাজিলের রিও ডি জেনিরোর ঐতিহাসিক মিউজিয়াম অব টুমরোতে বিশ্বকাপের এই দল ঘোষণা করেছে ব্রাজিল। জমকালো অনুষ্ঠানে স্কোয়াডের সদস্যদের নাম ঘোষণা করেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

অনুমিতভাবেই দলে প্রধান গোলরক্ষক হিসেবে স্থান পেয়েছেন অ্যালিসন বেকার। বার্সেলোনার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো রাফিনিয়া আর রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসা ভিনিসিয়ুস জুনিয়রও রয়েছেন দলে।

রিয়াল মাদ্রিদ থেকে লোনে অলিম্পিক লিও-তে গিয়ে দুর্দান্ত খেলা এনড্রিক আর ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কাসেমিরো চমক হিসেবে থাকছেন স্কোয়াডে। রিয়াল মাদ্রিদের আরেক তারকা রদ্রিগোর বাদ পড়াও কম চমক নয়। অন্যদিকে আলোচনায় থেকেও শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার।

তবে ব্রাজিলের হেক্সা মিশনে সবচেয়ে আলোচিত ছিলেন নেইমারই। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর চোটে পড়ার পর আর হলুদ জার্সিতে দেখা যায়নি তাকে। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়া নিয়েও ছিল চরম অনিশ্চয়তা।

আনচেলত্তি বারবার বলেছেন, নেইমারের দলে ফেরা যে তার নিজের হাতেই। তিনি নিজেকে ফিট ঘোষণা করলেই কেবল বিশ্বকাপ স্কোয়াডের জন্য বিবেচনায় আসবেন। সেই ফিটনেসের প্রমাণ দিয়েই শেষ পর্যন্ত দলে স্থান পেলেন তিনি।

এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৪ জুন হেক্সা মিশন শুরু হবে আফ্রিকার দেশ মরক্কোর সঙ্গে ম্যাচ দিয়ে। গ্রুপে ব্রাজিলের পর মরক্কোই কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন মোয়ারেস, ওয়েভারটন

রক্ষণভাগ: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গাব্রিয়েল, ইবানিয়েজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস, ওয়েসলি

মধ্যমাঠ: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা

আক্রমণ: এনড্রিক, গাব্রিয়েল মার্টি‌নেল্লি, ইগর থিয়াগো, লুইজ এনরিকে, মাতিউস কুনিয়া, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

‘সব ভুলে যাও’— মেসির বক্তব্য ঘিরে নতুন আলোচনা

মেসির এই বক্তব্যের শেষ অংশই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ভিডিওতে সতীর্থদের উত্তেজিত মনে না হলেও প্রশ্ন উঠেছে, তিনি ঠিক কোন বিষয় ‘ভুলে যেতে’ বলেছিলেন।

৫ দিন আগে

ফিফার ওপর ক্ষুব্ধ উয়েফা সভাপতি সেফরিন, দেখতে যাননি ফাইনাল ম্যাচ

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে ঘিরে। শেষ ষোলোতে লাল কার্ড দেখার পর তার নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। এই সিদ্ধান্তের পর উয়েফা প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া জানায়।

৫ দিন আগে

১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

দুই বছর বিরতির পর ২০২৫ সালে আসরটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি। সাম্প্রতিক সাফ সভায় সেই জটিলতার সমাধান হয়।

৫ দিন আগে

ফাইনাল শেষে মারপিট: আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

প্রথমে ফিফা জানিয়েছিল যে, স্পেনের এরিক গার্সিয়ার গলায় ধাক্কা দেওয়ার কারণে রেফারি স্লাভকো ভিনচিচ পারেদেসকে লাল কার্ড দেখিয়েছেন। তবে অল্প সময় পরই পারেদেসের লাল কার্ডটি নথি থেকে সরিয়ে ফেলা হয় এবং ফিফা বিবিসি স্পোর্টকে নিশ্চিত করে যে তখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

৫ দিন আগে