এসএসসি পরীক্ষার ফল প্রকাশ রোববার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল রবিবার (১২ মে)। এ দিন বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি এবং অনলাইনে একযোগে পরীক্ষার ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এর আগে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষাসংশ্লিষ্টরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা রোল ও রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমে মার্কশিট ডাউনলোড করতে পারবে।

এসএমএসের মাধ্যমেও ফল জানার ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC টাইপ করে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিয়ে রোল এবং পরীক্ষার সাল টাইপ করতে হবে। তারপর 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়। সাধারণ বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২০ মার্চ। মাদরাসা ও কারিগরি বোর্ডের ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২১ মার্চ।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ৭ লাখ ৫৫ হাজার ৭২৩ জন ছাত্র এবং ৮ লাখ ৫১ হাজার ১৫৬ জন ছাত্রী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৬ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

৬ ঘণ্টা আগে

সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা

৬ ঘণ্টা আগে

উপজেলা পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিকিৎসক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান।’

৭ ঘণ্টা আগে