হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম (মাস্টার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ক্লাস শেষে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণে প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর বিশিষ্ট নাগরিকবৃন্দ। আজ বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক আফিয়া আখতারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের
রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় যুবলীগ নেতা মো. বাপ্পি চৌধুরী রনিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী শিহাব আল রশিদ ওরফে গালিবকে (২৭) পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।
ব্যানারে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারণ চাই।’ ব্যানারটি নিয়ে নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে পদযাত্রা করে জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান তিনি। সাধারণ মানুষের মাঝে প্রদর্শন শেষে বড় মসজিদ চত্বরে আগুন জ্বালিয়ে ব্যানারটি পুড়িয়ে ফেলেন তিনি
প্রেমিকা বাসা থেকে নুডুলস নিয়ে আসেন প্রেমিকের জন্য। প্রেমিকা ভালোবেসে খাবার এনেছে আর প্রেমিক তা খাবে না, তা কি হয়! বেশ স্বাচ্ছন্দ্যেই প্রেমিক খেয়েছিলেন সেই নুডুলস। তবে তিনি জানতেন না যে, সেই নুডুলস খাওয়াই কাল হতে পারে তার জন্য। আর হয়েছেও তাই। প্রেমিকার আনা সেই নুডুলস খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্র
অবৈধভাবে ১ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ১৮৩ টাকা মূল্যের জ্ঞাত-আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়,
বহিরাগতদের নিয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবকে শারীরীকভাবে লাঞ্ছিতের অভিযোগে বোর্ডের দুই কর্মকর্তাকে সামরিক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে তাদেরকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার দুই কর্মকর্তা সহোদর ভাই বলে জানা গেছে। এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে
রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রলিং বোর্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা প্রচারে জড়িতদের শনাক্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। রোববার রাতে কলেজের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত রাজশাহীতে ২ হাজার ৮৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪০ জন। এ ছাড়া আক্রান্তদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন রামেক হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত
রাসেল ভাইপারের দংশনের শিকার কৃষক শাহিনুর ইসলামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামে। তার বাবার নাম কয়নাল হোসেন। শাহিনুরের পায়ে দংশন করেছে রাসেলস ভাইপার। তাকে রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির বিতর্কিত নেতা সিরাজুল হক রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। গত এপ্রিলে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাটাখালী পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদের প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেছেন, 'মাফিয়াতন্ত্রের সকল অংশীদারদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালাতে হবে।'
নাটোরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন যুবলীগ নেতা সাইদুর রহমান (৫৫)। গতকাল বুধবার বিকেলের পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি। সাইদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মিজানুর রহমান মিনু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণার মাধ্যমেই দেশের সকল শ্রেণি পেশার মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশটাকে স্বাধীন করেছিলেন। পাশাপাশি ৭৫ সালে শহীদ জিয়া যেভাবে দেশকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্