‘গণমাধ্যম এখন পুরো স্বাধীন, অপরাধ করলে আমার বিরুদ্ধেও লিখবেন’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ‘গণমাধ্যম এখন পুরো স্বাধীন, অপরাধ করলে আমার বিরুদ্ধেও লিখবেন।’ আজ শনিবার বেলা ১১টার দিকে নগরের ভদ্রা আবাসিক এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘বাড়িঘর, হাটবাজার, পতিত জায়গাসহ বিভিন্ন জায়গা দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা দখলে আছে। আপনারা জাতির বিবেক। রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে আপনারা হচ্ছেন অন্যতম। এখন আর কোনো দালালি সংবাদপত্র নেই। গণমাধ্যম এখন পুরো স্বাধীন। আমি যদি কোনো অপরাধ করি, আমার বিরুদ্ধেও আপনারা লিখবেন। সমস্ত বিষয় আপনারা মিডিয়াতে আনবেন। তাহলে জনগণ সচেতন হবে। খারাপ মানুষগুলো কিছু করতে সাহস পাবে না।’

দলের সর্বোচ্চ নেতার আদেশে আদিষ্ট হয়ে সংবাদ সম্মেলন করছেন বলে দাবি করেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা যদি কোনো অপকর্ম করে, ভূমি দখল, প্রতিষ্ঠানে হামলা, হামলা-ভাঙচুর, প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআইসহ গোয়েন্দাদের কাছে আপনারা অভিযোগ দেবেন। অনেকেই দুষ্কৃতকারী। দলের পাশে থেকে এ ধরনের অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এতে জাতির সামনে সবার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই যেকোনোভাবেই হোক, আইনের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।’

মিজানুর রহমান আরও বলেন, ‘তিন দফা মেয়র ছিলাম, একবার এমপি ছিলাম। এই শহর আমার না। আমার, আমি—এগুলো হচ্ছে অহমিকার কথা। এই শহর আমাদের সবার। সবাই মিলে শান্তির শহর গড়ে তুলেছিলাম। সবাই নিরাপদে ছিল। কিন্তু গত কয়েক বছরে তা নষ্ট করে ফেলা হয়েছে। আমি আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যেই যারা ভাঙচুর, লুটপাট, ভূমিদস্যুতা করেছে, হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। আইনের শাসনের মাধ্যমেই তাদের বিচার হবে।’

বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা বা কোনো প্রক্রিয়া আছে কি না—জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘অবশ্যই তিনি ফিরবেন। কারণ, তিনি বাংলাদেশের নাগরিক। যাঁদের বিরুদ্ধে বিচার-আচার আছে, তাঁরা আইন ফেস করে আসবেন। পলাতক নেত্রী শেখ হাসিনাকেও ফিরতে হবে। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে বিশ্ব আদালতে বিচার হবে।’

ছাত্রদল-বিএনপি নেতা-কর্মীদের হুমকির মুখে রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ওই অধ্যক্ষ একজন নারী। তাঁকে হত্যা করা হবে বলেও হুমকির কথা শুনেছেন। দলের উচ্চপর্যায়ে বিষয়টি বলা হয়েছে। আশা করছেন, কয়েক দিনের মধ্যেই বিএনপির পক্ষ থেকে এর উপযুক্ত জবাব পেয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী বারের সাবেক সভাপতি আইনজীবী আবুল কাসেম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলামসহ আরও অনেকে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

২০ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে