রাজশাহী ব্যুরো

ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপ-সচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি, তথ্য ক্যাডার একিভূতকরণ, প্রস্তাবিত নন-ক্যাডার নিয়োগবিধি বাতিলপূর্বক অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন ও বাস্তবায়ন এবং অনিয়মিত শিল্পীদের স্থায়ীকরণের দাবিসহ বেশ কিছু দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালিত হয়। বেতারের এসব সমস্যা ও বৈষম্য নিরসন না হলে আরো কঠোর কর্মসূচি এমনকি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের হুমকিও দেয়া হয়েছে।
বাংলাদেশ বেতার রাজশাহীর বৈষম্য বিরোধী সমন্বয়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে পদোন্নতি বঞ্চনার অবসান, ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপ-সচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, তথ্য ক্যাডার একিভূতকরণের দাবি জানানো হয়। এছাড়া বেতারের নিজস্ব মহাপরিচালক পদায়নসহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের বিভিন্ন দাবিও তুলে ধরা হয়।
মানববন্ধনে ‘ব্যাচভিত্তিক প্রমোশন চাই, বৈষম্যের অবসান চাই’, ‘তথ্য ক্যাডারে বিভাজন, সমতার লঙ্ঘন’ ও ‘ক্যডার সার্ভিসে ন্যূনতম তৃতীয় গ্রেডে পদোন্নতি নিশ্চিত করতে হবে’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।
এছাড়া কর্মসূচিতে প্রস্তাবিত নন-ক্যাডার নিয়োগবিধি ফেরতপূর্বক বৈষম্যহীন কর্মচারিবান্ধব এক অভিন্ন নিয়োগবিধি সাত কর্মদিবসের মধ্যে প্রণয়ন ও বাস্তবায়ন, সচিবালয়ের ন্যায় পদ-পদবি বাস্তবায়ন এবং ব্লক পদে পদোন্নতি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচিসহ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুমকি দেয়া হয়। মানববন্ধন কর্মসূচির মাধ্যমে বেতারের কর্মকর্তা-কর্মচারিদের সকল বঞ্চনার অবসানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপচ নিকট আহ্বান জানানো হয়।
এসময় রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আক্তার, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন, উপ-আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীনসহ কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারি কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
২০ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
২১ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১ দিন আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১ দিন আগে