প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।শনিবার ভোর ৪টা থেকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া।
এর আগে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় পদ্মা এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি সালনা এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগিটি রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
খবর পেয়ে উদ্ধারকারী টিম রাতেই ঘটনাস্থলে পৌঁছে বগিটি উদ্ধার করে মৌচাক স্টেশনে সরিয়ে নেয়। এরপর শনিবার ভোর ৪টা থেকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
বগি লাইনচ্যুত হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ সময়ের মধ্যে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় চিত্রা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস আটকা পড়ে বলেও জানান স্টেশন মাস্টার।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৬ ঘণ্টা আগে