নির্মূল হোক হাসপাতালে ছারপোকা, সেবা হোক প্রবীণবান্ধব

মো. সিদ্দিকুর রহমান

বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। সারা দেশের দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসা হিসেবে খ্যাত, যা ঢাকা মেডিকেল নামেই পরিচিত। অসংখ্য রোগীকে কক্ষের বাইরে শয্যাবিহীন অবস্থায় যুগের পর যুগ চিকিৎসা নিতে দেখা গেছে এই হাসপাতালে। সারা দেশের সব সরকারি হাসপাতালের মধ্যে রোগীর চাপও এ হাসপাতালেই সবচেয়ে বেশি।

সুদীর্ঘ দিন ধরেই মারাত্মক অপরিচ্ছন্ন ঢামেক হাসপাতাল। বর্তমানে নার্স ও ডাক্তারদের পরিমাণ কিছুটা বেড়েছে বলে চিকিৎসাব্যবস্থা আগের তুলনায় অনেকটা ভালো। তবে জল থেকে পরীক্ষা-নিরীক্ষা— সবকিছুই কিনতে হয় অর্থের বিনিময়ে। তারপরও চিকিৎসা সেবাটুকু বিনামূল্যে হওয়ায় সাধারণ মানুষের জন্য তা অনেকটাই স্বস্তির কারণ। হাসপাতালের খাবারের মানও আগের তুলনায় অনেক ভালো। সকালে রোগীকে দেওয়া হয় ডিম, দুধ, কলা ও রুটি। বিকেলে ডিম, কলা ও বিস্কুট। দুবেলা ভাত, মাছ, মাংস ও ডাল।

যারা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়ে থাকেন তারা সবাই অসুস্থ। তাদের আরও বেশি অসুস্থ ও যন্ত্রণা দেয় হাসপাতালের বিছানায় থাকা অগণিত ছারপোকা। এই ছারপোকার যন্ত্রণা থেকে রোগীদের কীভাবে রেহাই দেওয়া যায়, আশা করি হাসপাতাল কর্তৃপক্ষ তথা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি সুদৃষ্টি দিয়ে বিবেচনা করবে।

হাসপাতালে রয়েছে শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ডসহ পৃথক পৃথক ওয়ার্ড। নেই কেবল প্রবীণদের সুচিকিৎসা দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা। চিকিৎসা যানবাহনসহ নানা ক্ষেত্রে প্রবীণদের আলাদা কোনো ব্যবস্থা না থাকায় তরুণ-তরুণীদের সঙ্গে প্রবীণদেরও একই লাইনে, মর্যাদাহীনভাবে সবার সঙ্গে হুমড়ি খেয়ে সেবা নিতে হয়।

আজকের শিশু যেমন আগামী প্রজন্মের ভবিষ্যৎ, প্রবীণরাও দেশের সম্পদ ও দিকনির্দেশক। তাদের শ্রম ও মেধায় প্রতিষ্ঠিত আজকের এ সুন্দর বাংলাদেশ। দেশের স্বাধীনতা অর্জনে প্রবীণদের আত্মত্যাগ স্বীকার করতে হবে। এ দিক বিবেচনায় নিয়ে সব সরকারি হাসপাতালে প্রবীণদের শিশুদের মতো পৃথক প্রবীণ ওয়ার্ড থাকা জরুরি।

প্রবীণদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে হলে নিচের সুবিধাগুলো থাকা প্রয়োজন—

  • জরুরি বিভাগসহ সবখানে প্রবীণদের আলাদা লাইনসহ প্রবীণ ওয়ার্ড থাকা;
  • প্রবীণদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরি বিভাগের মতো চিকিৎসকসহ জনবল থাকা;
  • প্রবীণদের ওয়াশরুমে হাই-কমোড থাকা এবং পর্যাপ্ত আলো-বাতাস ও বৈদ্যুতিক সুবিধা নিশ্চিত করা;
  • বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা প্রবীণদের চিকিৎসা সেবা দেওয়া;
  • আমাদের দেশের অধিকাংশ প্রবীণ ডায়েবেটিস ও হৃদরোগে আক্রান্ত। এ দিক বিবেচনায় নিয়ে তাদের জন্য আলাদা খাবার পরিবেশনের ব্যবস্থা করা।

জাতি গড়ার অন্যতম কর্ণধার আজকের প্রবীণ। তাদের যত্ন নেওয়া পরিবার, সমাজ, দেশ ও জাতির কর্তব্য। অথচ অনেক ক্ষেত্রে তারা পরিবার ও সমাজের মাঝে অবহেলিত। রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রবীণদের জন্য নেই আলাদা বিশেষ কোনো ভাবনা।

দেশের যানবাহনগুলোতে শিশু, নারী ও প্রতিবন্ধীদের জন্য আসন থাকলেও নেই প্রবীণদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা। হাসপাতালসহ সভা-সমাবেশ কোনো স্থানেই নেই প্রবীণদের জন্য সংরক্ষিত ব্যবস্থা। সরকারি কর্মচারী হিসেবে ৬৫ বছরের কম বয়সী প্রবীণরা ১৫০০ টাকা ও ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণরা ২৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। অনেক প্রবীণ শতভাগ পেনশন সমর্পণ করায় আজ ২৫০০ টাকাই তাদের একমাত্র ভরসা।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শুভঙ্করের ফাঁকি ছিল ১৫ বছর পেনশন প্রতিস্থাপন। মৃত্যুবরণ করে প্রতিস্থাপন আদেশ কার্যকর হয় না। বেশির ভাগই ১৫ বছরের আগেই পরপারে চলে যায়। এ প্রেক্ষাপটে ১০ বছর পর পেনশন পুনর্স্থাপনের সুযোগ পেলে সিনিয়র পেনশনভোগীরা উপকৃত হবেন।

হাসপাতালসহ সব ক্ষেত্রেই প্রবীণদের জন্য আলাদা সুযোগ নিশ্চিত হোক, হাসপাতালের বিছানা থেকে নিশ্চিহ্ন হোক ছারপোকা— এটুকুই প্রত্যাশা।

লেখক: সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি

Ad
Ad
ad
ad
ad

মতামত থেকে আরও পড়ুন

সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসার লক্ষণ এখনো দৃশ্যমান নয়

এখানে একটি গুরুত্বপূর্ণ সূক্ষ্মতা স্পষ্ট করা দরকার— আমি রাজনৈতিক প্রতিবাদ বা আন্দোলনকে অন্যায় বলছি না। আমার মূল যুক্তিটি প্রাতিষ্ঠানিক সম্পর্ক নিয়ে— রাজপথকে যদি প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে রাখা হয়, তাহলে সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন হয়ে পড়ে।

১৪ দিন আগে

খাদ্য নিরাপত্তা— নতুন নেতৃত্বে নতুন প্রত্যাশা

মানুষের জীবনে কিছু প্রয়োজন আছে, যেগুলো নিয়ে কোনো আপস চলে না। খাদ্য তার প্রথম সারিতে। সকালে শ্রমজীবী মানুষের নাশতার রুটি, দুপুরে পরিবারের ভাতের হাঁড়ি, কৃষকের গোলায় ধান কিংবা দুর্যোগে অসহায় মানুষের হাতে পৌঁছে যাওয়া খাদ্যসহায়তা—সবকিছুর পেছনেই রয়েছে একটি বিশাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার কেন

১৬ দিন আগে

পিংক বাস: একটি রঙ, একটি পরিবর্তন ও অনেক প্রশ্ন

বাংলাদেশের গণপরিবহনে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু হওয়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। ঢাকার রাস্তায় যখন নারী চালক, নারী সহকারী আর নারী যাত্রীদের নিয়ে বাস চলছে, তখন সেটা দেখতে ভালো লাগে। কিন্তু এই ভালো লাগার ভেতরেই কিছু অস্বস্তিকর প্রশ্ন লুকিয়ে আছে, যে প্রশ্নগুলো শুধু বাসের রং নিয়ে নয়, বরং আ

১৭ দিন আগে

আমরা যা দেখাই, আমরা কি সত্যিই তাই?

মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে— সে নিজেকে যেমন, তার চেয়ে একটু ভালো করে দেখাতে চায়। আগে এই প্রবণতার সীমা ছিল পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, অফিস কিংবা বন্ধুমহল পর্যন্ত। এখন সেই ছোট পরিসরটি বিস্ফোরিত হয়ে গেছে। হাতে একটি স্মার্টফোন, সামনে একটি ক্যামেরা, আর পেছনে কোটি কোটি দর্শকের সম্ভাবনা। ফলে মানুষ এখন

১৮ দিন আগে
Advertisement