জান্নাতুল বাকেয়া কেকা

দেশ মানে কেবল ভৌগোলিক সীমারেখা নয়, দেশ মানে একজন মানুষের জন্ম ও মৃত্যুর নির্ভরযোগ্য ঠিকানা। কিন্তু যখন রাষ্ট্র নিজেই সেই ঠিকানায় নিষিদ্ধের সীলমোহর আঁটে তখন প্রশ্ন জাগে— মানবিকতা কি নিঃশেষ হয়ে গেছে?
দাউদ হায়দার। একজন কবি, যার ভাষা ছিল প্রশ্নের, যার শব্দে ছিল সন্ধানের স্পর্ধা। ৫১ বছর ধরে তিনি নিজ জন্মভূমি থেকে নির্বাসিত। এই নির্বাসন কি কেবল রাষ্ট্রযন্ত্রের? নাকি আমাদেরও দায় আছে এতে?
১৯৭৪ সালে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ছিল নাজুক। মাত্র তিন বছর আগে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশের মাটিতে তখনো রক্তের গন্ধ শুকায়নি, দুর্ভিক্ষের ছায়া ঘনিয়ে এসেছিল।
এই কঠিন সময়ের মধ্যে দাউদ হায়দার লিখেছিলেন এমন এক কবিতা, যেখানে তিনি ঈশ্বরকে ‘কল্পিত’ বলেছিলেন। প্রশ্ন তুলেছিলেন ধর্মীয় প্রতিষ্ঠানের অতুলনীয় ক্ষমতার বিরুদ্ধে। তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল অস্তিত্ববাদী এক বেদনা।
এই উচ্চারণ ধর্মান্ধদের মনে আগুন ধরায়। রাষ্ট্র আতঙ্কিত হয়ে পড়ে। দেশের ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে ধর্মানুভূতিকে আঘাত করার অভিযোগ ছিল যেন মৃত্যুদণ্ডের সমান। সুতরাং, রক্ষা করতেই হোক বা চাপের কাছে নত হয়েই হোক, সরকার দাউদ হায়দারকে একটি বিশেষ বিমানে চড়িয়ে নির্বাসনে পাঠায়।
কিন্তু সময় গড়াল। দেশ দৃঢ় হলো। সরকার বদল হলো। সমাজ বদলালো। তবু কবি ফিরতে পারলেন তবু রাষ্ট্র তার নিজের ঘরদোরের সামনে কাঁটাতারের বেড়া তুলে রাখল।
আমরা কি সত্যি ভুলে গেছি? নাকি ইচ্ছা করেই মনে রাখতে চাই না যে একজন কবি শুধু স্বাধীনতা চেয়েছিলেন চিন্তায়, বিশ্বাসে, উচ্চারণে? নাকি এখনো আমরা ভয় পেয়ে যাই কটি প্রশ্নোচ্চারণের সামনে?
রাষ্ট্র যদি আত্মবিশ্বাসী হতো, যদি নাগরিকের বাকস্বাধীনতাকে সম্মান করত, তবে দাউদ হায়দার আজ নিজের জন্মভূমিতে, নিজ মাটিতে শ্বাস নিতে পারতেন। কিন্তু তা হয়নি। আর হয়নি বলেই আজও তার অস্তিত্ব আমাদের কাছে এক অস্বস্তিকর স্মৃতি হয়ে আছে।
বিশ্ব এগিয়েছে। বিজ্ঞান মঙ্গলের মাটি ছুঁয়েছে, শিল্প সাহিত্যে বহু ধর্মবিষয়ক প্রশ্ন নির্ভয়ে উচ্চারিত হয়েছে। অথচ আমরা এখনো অন্ধত্বের ফ্রেমে আটকে আছি। এখনো মনে করি— শক্তি মানে নিঃশর্ত আনুগত্য আদায়, প্রশ্নহীন বিশ্বাস, নির্বিবাদে চলা।
আমরা এখনো মনে করি— ভিন্নমত মানেই বিশ্বাসঘাতকতা। অথচ প্রকৃত স্বাধীনতা মানে তো প্রশ্ন করার সাহস, উত্তর খোঁজার অধিকার।
দাউদ হায়দার কোনো অপরাধী ছিলেন না। তিনি বন্দুক হাতে তুলে নেননি, রাষ্ট্রদ্রোহ করেননি। তিনি শুধু শব্দের মাধ্যমে, চিন্তার মাধ্যমে স্বাধীনতার আরেকটি রূপ দাবি করেছিলেন। সেই দাবির অপরাধে পাঁচ দশক ধরে তাকে রাষ্ট্রচ্যুত করে রাখা হয়েছে।
আজ যখন দাউদ হায়দারের জীবন শেষ, তখন কি রাষ্ট্র তার এই অসমাপ্ত অন্যায় সংশোধন করবে? এখন কি আমরা একটু সাহস দেখাব? নাকি আরও একবার প্রমাণ করব— আমাদের দেশ এখনো কেবল মাটি ও সীমান্তের নাম, হৃদয়ের নাম নয়?
একজন কবির নির্বাসন মানে কেবল তার ব্যক্তিগত দুর্ভাগ্য নয়, বরং গোটা জাতির আত্মিক দৈন্যের দলিল। এই দলিলের ভার বহন করে যাচ্ছে পুরো সমাজ। দাউদ হায়দারের নির্বাসিত জীবন হয়ে থাকবে আমাদের জাতির অন্তহীন কলঙ্ক।
লেখক: সিনিয়র সাংবাদিক

কিন্তু যখন এই আনন্দ-উচ্ছ্বাস এমন এক পর্যায়ে পৌঁছে যায়, যেখানে ধর্মীয় প্রতীক, ঈমানের পরিচয় কিংবা পবিত্র বিশ্বাসকে বিনোদনের সঙ্গে প্রতিযোগিতায় দাঁড় করানো হয়, তখন বিষয়টি আর শুধুমাত্র খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তখন এটি বিবেক, মূল্যবোধ এবং ধর্মীয় অনুভূতির প্রশ্ন হয়ে দাঁড়ায়।
৫ দিন আগে
জুলাইয়ে দাঁড়িয়ে এই লেখার মাধ্যমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং রাষ্ট্র, সমাজ ও ইতিহাসের কাছে দাবি রাখি— এই দেশ, এই ইতিহাস যেন তাদের নামেও উচ্চারিত হয়। দীর্ঘ জুলাইয়ে ঝরে যাওয়া অসংখ্য নারীর প্রাণ, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে স্বৈরাচারী শাসনের অবসান হলেও নারীদের লড়াই এখনো চলমান।
৬ দিন আগে
বাংলাদেশের গ্রাম থেকে শহর— সবখানেই অসংখ্য মেধাবী শিশুর জন্ম হচ্ছে। তারা প্রশ্ন করতে জানে, নতুন কিছু ভাবতে জানে, স্বপ্ন দেখতে জানে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বিপুল সম্ভাবনার একটি বড় অংশ সঠিক পরিচর্যা, দিকনির্দেশনা ও সহায়ক পরিবেশের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
৮ দিন আগে
প্রথম দৃষ্টিতে এমপি নুরুন্নিসার বক্তব্যকে সমঅধিকারের পক্ষে একটি যুক্তি বলে মনে হতে পারে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও জননীতির আলোচনায় সমতা (Equality) ও ন্যায়সঙ্গত সমতা (Equity) এক বিষয় নয়। অনেক সময় সমাজে বিদ্যমান বৈষম্য দূর করতে রাষ্ট্রকে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত সহায়তা দিতে হয়। এ
১১ দিন আগে