আগামী ৩ মে (শুক্রবার) থেকে মাঠে গড়াতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের সিরিজ। ইতোমধ্যে সিকান্দার রাজার দল নির্ধারিত ভেন্যু চট্টগ্রামে এসে পৌঁছেছে। আর এই সিরিজের জন্য আজ বুধবার মাঠের আম্পায়ারসহ ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মাঠে অন-
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন শুরু হবে রোববার (৫ মে), চলবে ২০ মে পর্যন্ত। শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচ থেকে ১৬তম ব্যাচের কর্মকর্তারা এ সময় বদলির জন্য আবেদন করতে পারবেন।
মিউনিখে সেমিফাইনাল প্রথম লেগের ফল প্রায় সবারই জানা। ২-২ গোলে ড্র করে এখন ফিরতি লেগের প্রস্তুতি নেবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে বায়ার্নের হ্যারি কেইন গোল পেলেও জুড বেলিংহাম রিয়ালের হয়ে গোল করতে পারেননি। তবে কেইন পেনাল্টি থেকে গোল করার আগে জাতীয় দলের সতীর্থকে জ্বালানোর চেষ্টা করেছেন ব
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি বা ভিডিও তৈরি করা যায়। কিন্তু এর মাধ্যমে অনেকেই ভুয়া ছবি বা ভিডিও তৈরি করছেন। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা টুলের কারণে শিশু পর্নোগ্রাফির বিস্তার ঘটেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে।
টানা কয়েক দিনের তাপপ্রবাহ শেষে অবশেষে দেশের বড় অংশজুড়েই বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি হতে পারে।
বিশ্বকাপের দল ঘোষণার দিনই ব্যাট হাতে ব্যর্থ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। বড় ইনিংস খেলতে পারেননি সূর্যকুমার যাদবও। দলের ব্যাটিং ভরাডুবিতে পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। ৪ উইকেটের জয় তুলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এই জয়ে পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস সাধারণ ক্যাডারে উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী সাধারণ ক্যাডারে মৌখিক পরীক্ষা ৮ মে শুরু হবে এবং পর্যায়ক্রমে শেষ হবে ৩১ জুলাই।
সরদার স্যারকে প্রথম দেখি ক্লাসে, ১৯৮৯ সালে; যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র ছিলাম। স্যারকে দেখে ভীষণ হতাশ হয়েছিলাম। তার আগে স্যারের নাম শুনে, লেখা পড়ে ভেবেছিলাম, মানুষটি নিশ্চয়ই বিশাল লম্বা-চওড়া-সুদর্শন হবেন!
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে ফেসবুকে সুইসাইড নোট লিখে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে পিউ কর্মকার (১৮) নামে এক তরুণী। তার বাড়ি রাজবাড়ী শহরের ২নং রেলগেট এলাকায়। তার বাবার নাম কৃষ্ণপদ সরকার। সে চলতি বছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছিল।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে আবাসিক হলগুলোও বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ মে দিবসে আজ। এই উপলক্ষে বুধবার (১ মে) সারাদিন নানা কর্মসূচিতে দিবসটি পালন করবেন শ্রমিকরা। পরিবহন শ্রমিকদেরও রয়েছে নানা কর্মসূচি। ফলে বুধবার ঢাকা থেকে আন্তঃজেলা রুটে চলাচল করা যাত্রীবাহী বাসগুলো বন্ধ থাকবে।
মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। মহান দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তুতেনখামেনের নামটা তিনি পেয়েছেন বেশ কয়েকটি হায়ারোগ্লিফিক লিপিতে।
আনুষ্ঠানিকভাবে অস্থায়ী দল হিসেবে ঘোষণা করা হলেও, আইসিসির বেঁধে দেওয়া সময়সীমা ও রিজার্ভ খেলোয়াড় না থাকায় আর্চারের বহু কাঙ্ক্ষিত প্রত্যাবর্তনের পথে একমাত্র বাধা তার শারীরিক ফিটনেস। আইসিসির বেঁধে দেওয়া দল ঘোষণার সময় শেষ আগামীকাল পহেলা মে।
২০২০ সালের আগস্টে ফ্রি ট্রান্সফারে সিলভা চেলসিতে যোগ দিয়েছিলেন। এ পর্যন্ত ব্লুজদের জার্সি গায়ে খেলেছেন ১৫১টি ম্যাচ। চেলসির হয়ে জয় করেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ওয়ার্ল্ড কাপ ও উয়েফা সুপার কাপ।