ভর্তি পরীক্ষায় ব্যর্থ, পদ্মায় ঝাঁপ দিলেন তরুণী

রাজবাড়ী প্রতিনিধি
পিউ কর্মকার। ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে ফেসবুকে সুইসাইড নোট লিখে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে পিউ কর্মকার (১৮) নামে এক তরুণী। তার বাড়ি রাজবাড়ী শহরের ২নং রেলগেট এলাকায়। তার বাবার নাম কৃষ্ণপদ সরকার। সে চলতি বছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পদ্মানদীর সোনাকান্দর এলাকা থেকে পিউ কর্মকারের লাশ উদ্ধার করা হয়।

মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া পোস্টে ওই শিক্ষার্থী লিখেন, গুচ্ছ আমার শেষ ভরসা ছিল, জানি না কবে রেজাল্ট দেবে। পরীক্ষাও মোটামুটি হয়েছিল একটা আশা ছিল, কিন্তু আমার ভাগ্য সেই আশাটাও পূরণ করতে দিল না। ৫টা অপশন থাকে তার মধ্যে আমি বায়োলজি আর ইংরেজি এর বৃত্ত ভরাট করে ফেলেছিলাম ভুল করে, আজকে সেটা দেখলাম। কিন্তু আমি উত্তর করেছিলাম বাংলার। আমার সব স্বপ্ন শেষ। একে একে ঢাবি, রাবি, জাবি থেকে একটু একটুর জন্য ধাক্কা খাই। জানি এটাও আমার ভাগ্যের জন্য, চেষ্টা আমার কম ছিল না। সারাদিন রাত এক করে পড়তাম। বাবা-মার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে কিন্তু আমি কিচ্ছু দিতে পারি নাই। দাদার ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানাবে। আমারও স্বপ্ন ছিল ছোট থেকেই যে ডাক্তার হব।

পিউ কর্মকার আরও লিখেন, অনেক ভেঙে পড়েছিলাম তাও হাল ছাড়ি নাই। এই সব আর আমি নিতে পারতেছি না। আমি শুধু একটা আশ্রয় খুঁজতেছিলাম শেষআশ্রয় এটাও শেষ হইল। অনেক মানুষ অনেক আত্মীয়ের অনেক কথা শোনা লাগছে। বাবার একটু ফিন্যানসিয়াল সমস্যা ছিল এ জন্য ঢাকা গিয়ে পড়তে হবে কেন। কিন্তু আমি ধৈর্য ধরে ছিলাম যে পারব। কিন্তু আমি আর পারলাম না। সারাটা দিন ঘরের মধ্যে একা একা বসে থাকি। মানুষের কতো ফ্রেন্ড কত কিছু কিন্তু আমি আমার পাশে কাউকে পাই নাই। সব থেকে প্রয়োজন ছিল যাকে, যাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম তাকেও আমি আমার পাশে পাই নাই। হয়তো আমাকে সাপোর্ট করার মতো কেউ থাকলে আজকে এই মৃত্যুটা আমার হইতো না। সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়ারও আমার কোনো মানসিক বা শারীরিক শক্তি নাই। আমার জীবনটা এখানেই থেমে গেল।

মা আমাকে বুঝে নাই উল্লেখ করে সুইসাইড নোটে পিউ আরও লিখেন, মায়ের কাছে গিয়ে মাঝে মধ্যে কাঁদতাম, মাও বুঝে নাই আমাকে। আমি একটা বোঝা সবার কাছে। আমার মৃত্যুর জন্য আমার এই বড় বড় স্বপ্নগুলোই দায়ী। আমি আমার বাবা, মার স্বপ্ন পূরণ করতে পারি নাই। আমাকে শেষবারের মতো দেখতে চাইলে নদীর জলেই খুঁজো। আমার মৃত্যুটা এভাবেও চাই নাই, ভালো থাইকো সবাই। আমি আমার এই জীবনটা আর নিতে পারছি না। আমারে মাফ করে দিও সবাই। এভাবে দম বন্ধ করে বাঁচতে পারতেছি না আর।

ধীরেন্দ্রনাথ দাস জানান, পিউ আমার মেয়ের বান্ধবী। ওরা একসঙ্গে প্রাইমারি, হাইস্কুল ও কলেজে পড়েছে। একসঙ্গে ভর্তি পরীক্ষাও দিতে গিয়েছিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। কোথাও চান্স না পেয়ে খুবই হতাশ হয়ে পড়েছিল মেয়টা। পিউ সাঁতারও জানতো না। এজন্য ফেসবুকে সুইসাইড নোট লিখে পদ্মা নদীতে ঝাঁপ দেয়। পরিবারের লোকজন সেটি দেখে সোনাকান্দর এলাকায় গিয়েই মরদেহ খুঁজে পায়।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে ঢাকায় ব্রিটিশ বাণিজ্য দূত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা সফরে এসেছেন ব্রিটিশ বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। আজ সোমবার (৬ এপ্রিল) থেকে তার সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

১ ঘণ্টা আগে

জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নিয়ে ঐকমত্য হয়নি সংসদে

সরকারি দল তাদের আলোচলায় বলছে, তারা জুলাই সনদের পক্ষেই আছে, যা সংবিধান সংশোধনের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে বিরোধী দল বলেছে, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কাঠামো অনুযায়ীই এটি বাস্তবায়ন করতে হবে।

১ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

৩ ঘণ্টা আগে

চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

১৪ ঘণ্টা আগে