ডেস্ক, রাজনীতি ডটকম

মিউনিখে সেমিফাইনাল প্রথম লেগের ফল প্রায় সবারই জানা। ২-২ গোলে ড্র করে এখন ফিরতি লেগের প্রস্তুতি নেবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে বায়ার্নের হ্যারি কেইন গোল পেলেও জুড বেলিংহাম রিয়ালের হয়ে গোল করতে পারেননি। তবে কেইন পেনাল্টি থেকে গোল করার আগে জাতীয় দলের সতীর্থকে জ্বালানোর চেষ্টা করেছেন বেলিংহাম।
ম্যাচ শেষে কেইন নিজেই জানিয়েছেন এ কথা। ম্যাচ ১-১ গোলে সমতায় থাকতে বায়ার্নের জামাল মুসিয়ালাকে বক্সে ফেলে দেন রিয়ালের লুকাস ভাসকেজ। ৫৬ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। কেইন সে সময় স্পটকিক থেকে শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন বেলিংহাম কেইনের কাছে গিয়ে তাঁর কানে কানে কিছু একটা বলেছেন। কিন্তু কেইন ঠিকই স্পটকিকে রিয়াল গোলকিপার আন্দ্রি লুনিনকে ফাঁকি দিয়ে গোল করে এগিয়ে দেন বায়ার্নকে। পরে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে ভিনিসিয়ুসের গোলে সমতায় ফেরে রিয়াল।
শেষ বাঁশি বাজার পর সংবাদমাধ্যমকে কেইন বলেছেন, ‘তখন সে (বেলিংহাম) কী বলেছে, তা বুঝতে পারিনি। পরে তার সঙ্গে কথা বলার সময় জানিয়েছে, আমি বাঁ দিকে বল মারব—এই কথা বলেছে সে আমাকে। আর সে এটা গোলকিপারকে বোঝানোর চেষ্টা করছিল। তবে মাঠে সে আমাকে কী বলেছে, তা বুঝিনি। পাশেই ছিল, কিন্তু কী বলেছে, সেটা জানি না।’
পেনাল্টি শটটি বাঁ দিকেই নিয়েছিলেন কেইন। লুনিন ঝাঁপিয়েছেন ডান দিকে। কেইন এ নিয়ে বলেছেন, ‘গোলকিপার একটু আগে ঝাঁপ দিয়েছে, এটা দেখেই বলে শটটা নিয়েছি। অবশ্যই ভালো একটি পেনাল্টি ছিল।’
কেইন জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিয়ালের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অর্জন করতেই তিনি বায়ার্নে যোগ দিয়েছেন। ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার ক্যারিয়ারে এখনো দলীয় শিরোপা জিততে পারেননি। আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগ সামনে রেখে কেইন বলেছেন, ‘এটা দারুণ ব্যাপার যে আমরা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে খেলছি। এই অভিজ্ঞতা অর্জন করতেই আমি এখানে (বায়ার্ন) এসেছি। স্কোরলাইন আসলে ০-০। ওয়েম্বলি এবং আমাদের মাঝে এখন এক ম্যাচের দূরত্ব।’
২০২১ সালে চেলসি কোচ হিসেবে সেমিফাইনালে রিয়ালকে বিদায় করার অভিজ্ঞতা আছে বায়ার্ন কোচ টমাস টুখেলের। সেবার চেলসিকে চ্যাম্পিয়ন বানানো টুখেল গতকাল রাতের ম্যাচ শেষে বলেন, ‘জয়ী দলই উঠবে। তবে এটা সম্ভব। লক্ষ্যও পরিষ্কার। আমাদের সাহসী, আত্মবিশ্বাসী ও নিখুঁত হতে হবে।’

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে দুর্যোগে সাত জেলার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য প্রায় প্লাস-মাইনাস ৫ বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। দেশের লাখ লাখ মানুষ চিকিৎসা নিতে বিদেশে যাওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রাও দেশের বাইরে চলে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
১৯ ঘণ্টা আগে