টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বেশিরভাগ দলই চলে গেছে দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বিশ্বকাপের নির্ধারিত প্রস্তুতি ম্যাচ। তবে বাংলাদেশের জন্য প্রস্তুতি শুরু হয়েছে আরেকটু আগেভাগেই।
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আকতার ও সন্তানসহ ছয়জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধকতা এবং অন্ধত্বের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে নেতৃত্বের ভূমিকা পালন করতে থাকবে।’ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র এন্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে জাতিসংঘ আয়োজিত ‘ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনে’র অফিসিয়াল সাইড
দেশের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। এর প্রভাবে প্লাবিত হয়েছে জনপদ, ঘরবাড়ি, তছনছ হয়েছে বেড়িবাঁধ, গাছপালা। মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীসহ ৭ জেলায় অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ঢাকায় ৪, ভোলায় ৩, বরিশালে ৩, পটুয়াখালীতে ২, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লা
রাজধানীতে প্রবল ঝড়, বৃষ্টি ও বাতাসে পৃথক জায়গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতের বিভিন্ন সময়ে খিলগাঁও থানা ও যাত্রাবাড়ী এলাকায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- মরিয়ম বেগম (৪৫), রাকিব (২৫) ও লিজা আক্তার (১৫)।
১৪ বারের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঠেছে তার হাতে। নিজের সবচেয়ে প্রিয় কোর্ট ফরাসি ওপেনের লাল সুরকির এই কোর্টটি। কিন্তু সেখানেই রাফায়েল নাদাল হেরে গেলেন প্রথম রাউন্ডেই। সোমবার চেনা লাল সুরকির কোর্টে আলেকজান্ডার জেরেভের কাছে স্প্যানিশ তারকা থামলেন ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ব্যবধানে।
দেশের ২০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়াসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ৮৪ লাখের বেশি মানুষ স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে, যার মধ্যে রয়েছে ৩২ লাখ শিশু। গতকাল সোমবার (২৭ মে) বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েটের সই করা এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চাল ও পাঁচ হাজার প্যাকেট শুকনা খাবার। এ ছাড়া শিশুখাদ্য কেনার জন্য এক কোটি ৫০ লাখ টাকা সহযোগিতা করা হয়েছে। এসব সহযোগিতা ক্ষতিগ্রস্তের মোবাইল অ্যাকাউন্টে যাবে।’
সোমবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিত্যপণ্যের দাম পর্যালোচনা ও নিয়ন্ত্রণে এটি তৃতীয় আন্তঃমন্ত্রণালয় সভা। এর আগে অর্থ মন্ত্রণালয়ে ও খাদ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত দুটি সভা হয়েছে।
পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রিমালে মৃত্যু হয়েছে মো. আব্দুল করিম নামে এক পথচারীর। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা।
দেশের মোবাইল অপারেটরদের সংগঠন মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-এমটব জানায়, শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় নয় জেলার মোবাইল নেটওয়ার্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে এসব এলাকায় প্রায় ১৫ হাজার মোবাইল সাইট বর্তমানে বন্ধ রয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আনোয়ার হোসেন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশন শাখার কর্মকর্তারা মিশনগামী পুলিশ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন ‘আমার মনে হয় শেষ ম্যাচে ছেলেরা তাদের সামর্থ্য দেখিয়েছে। এই জয় বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে দলকে। আমরা এখানকার কন্ডিশন এবং সবকিছুই এখন জানি। আমরা সব কিছুর অভিজ্ঞতা নিতে পেরেছি। বিশ্বকাপে যদি আমরা সেই অভিজ্ঞতাগুলো নিয়ে যেতে পারি, তাহলে আমাদের দলের জন্যই ভালো হবে।’
তিনি বলেন, সোমবার ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমাদের হিসেব অনুযায়ী এটি অতি ভারী বৃষ্টিপাত। এর মধ্যে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অবশ্য সন্ধ্যার পরও ঢাকায় বৃ
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ভিস্তারা এয়ারলাইন্সের দিল্লি ও মুম্বাই ফ্লাইট, ইন্ডিগোর কলকাতা, মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই, এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট।