রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামছেন শান্ত-লিটনরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বেশিরভাগ দলই চলে গেছে দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বিশ্বকাপের নির্ধারিত প্রস্তুতি ম্যাচ। তবে বাংলাদেশের জন্য প্রস্তুতি শুরু হয়েছে আরেকটু আগেভাগেই।

২১ মে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের বলয়ে ঢুকেছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সেদিন মুখোমুখি হয়েছিল টাইগাররা। তবে যুক্তরাষ্ট্রে নিজেদের শুরুটা মোটেও ভালো হয়নি টিম বাংলাদেশের। সেই ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে অপ্রত্যাশিতভাবে হেরেছিল টাইগাররা। টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পরার মতো।

সবার প্রত্যাশা ছিল, সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু হয়েছিলো তার উল্টোটা। ম্যাচের এক পর্যায়ে ১২ রানে ৫ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে মাত্র ৬ রানে হেরে সিরিজ খুইয়ে বসে টাইগাররা।

আইসিসির সহযোগী সদস্যের কাছে সিরিজ হারার নজির গড়ে পূর্ণশক্তির পূর্ণ সদস্য দল বাংলাদেশ। যদিও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। কিন্তু তাতেও সমলোচনার ঝড় থেমে থাকেনি।

এবার সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আবারো মাঠে নামতে যাচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। টেক্সাসের ডালাসে আজ (মঙ্গলবার) রাত সাড়ে নয়টায় মুখোমুখি হবে দুই দল। তবে এবার দ্বিপাক্ষিক সিরিজ না। বরং আইসিসির নির্ধারিত বিশ্বকাপ প্রস্তুতির সূচিতে খেলবে টাইগাররা।

খেলাটি সরাসরি কোন চ্যানেলে দেখা যাবে সেটি সম্পর্কে এখনো জানা যায়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ লিটন দাসদের এদিন নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের টপ অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ। যদিও শেষ ম্যাচে অবিচ্ছিন্ন শতরানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। আজ লিটন ও শান্তর ফর্মে ফেরার পালা।

অফিসিয়াল স্বীকৃতি না থাকায়, এই ম্যাচে চাইলে পুরো স্কোয়াডের সবাইকে বিভিন্ন সময় মাঠে নামাতে পারবে বাংলাদেশ। এক্ষেত্রে আইসিসির নিয়মের শিথিলতা থাকবে। বিশ্বকাপের জন্য মূল একাদশ পরখ করে নেয়ার ক্ষেত্রে এই ম্যাচের প্রতি তাই থাকবে বাড়তি নজর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম ও উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে

৩ ঘণ্টা আগে

প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই খুলছে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।

৫ ঘণ্টা আগে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগেই প্রকাশ: এক কর্মকর্তা বরখাস্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ৯ জেলার ফলপ্রকাশের ঘটনায় এক কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তা হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স মো. মেহতাব কায়েস।

৫ ঘণ্টা আগে

১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত বুধবার (৮ জুলাই) জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

৬ ঘণ্টা আগে