প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে প্রবল ঝড়, বৃষ্টি ও বাতাসে পৃথক জায়গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতের বিভিন্ন সময়ে খিলগাঁও থানা ও যাত্রাবাড়ী এলাকায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- মরিয়ম বেগম (৪৫), রাকিব (২৫) ও লিজা আক্তার (১৫)।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, খিলগাঁও সিপাহিবাগ এলাকায় আইসক্রিম গলিতে বৃষ্টির পানি দিয়ে যাওয়ার সময়ে বৈদ্যুতিক খুঁটিতে লেগে অচেতন হয়ে পরেন মরিয়ম বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরিয়ম বরগুনার বেতাগী উপজেলার মধু খাঁ এর মেয়ে। তিনি সিপাহিবাগ এলাকাতেই থাকতেন।
অপরদিকে লিজা আক্তার বৃষ্টির সময়ে বাসার পাশের টিনের প্রাচীর স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লিজা যাত্রাবাড়ী থানাধীন দরবার শরীফ এলাকায় ভাড়া থাকতেন। তিনি নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে।
এ ছাড়া খিলগাঁওয়ের তালতলায় ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে রেখে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয় রাকিবের। রাকিব ঝালকাঠি সদর উপজেলার উত্তর চরাইল গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তিনজনের মরদেহই মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান
৪ ঘণ্টা আগে
আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে
৫ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
৬ ঘণ্টা আগে