ঢাকাসহ দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি থেকে শল্লা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে দূর পাল্লার যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় একটি ট্রাক বিকল হয়ে গেলে এ যানজটের সৃষ্টি হয়।
কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৮টার দিকে বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্তে এ ঘটনা ঘটে। আনোয়ার ওই ইউনিয়নের মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।
আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে এরই মধ্যে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির পর এবার ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের আসন বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের আসন দুপুর ২টা থেকে বিক্রি করা হবে।
ভারতের বিপক্ষে ১২০ বলে ১২০ রান তাড়া করেও জিততে পারেনি পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে নিশ্চিত জয়ের ম্যাচে হেরে যায় পাকিস্তান। মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ রানে হেরে যায় বাবর আজমরা।
কোপা আমেরিকা সামনে রেখে ইকুয়েডরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়ে ফের দলে ফিরেছেন লিওনেল মেসি। যদিও এ ম্যাচে তিনি কোনো গোল করতে পারেননি। তবে ডি মারিয়ার গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা।
রাজধানীতে তিন দিন পর আবার স্বস্তির বৃষ্টির দেখা মিলল। এর আগে সবশেষ গত শুক্রবার গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছিল। আগামী ১৫ জুন শুরু হবে বর্ষার প্রথম মাস আষাঢ়। তার আগেই দেখা মিলল বৃষ্টির। এরই মধ্যে মৌসুমি বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টিও হচ্ছে।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট দুই হাজার ৮৭৭ জন ছাড়পত্র পেয়েছেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, চারটি ধাপে উপজেলা নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে আরেকটি ধাপ বেড়েছে। আজ পঞ্চম ধাপে ১৯টি উপজেলায় নির্বাচন হলো। ৪৯৫টি উপজেলার মধ্যে আজ পর্যন্ত ৪৬৯টিতে নির্বাচন সম্পন্ন করলাম। এবার প্রতিটি জেলায় তিনটি বা চারটি ধাপে হয়েছে। এজন্য প্রশাসনে কর্মকর্তাদের জন্য সহজ হয়
স্থানীয় সূত্রের খবর, বাংলাদেশ-ভারত সীমান্তের জামতলা এলাকায় চিনি চোরাচালানের সময় পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এ সময় আনোয়ার হোসেনের মৃত্যু হয়। বিএসএফ বলছে, চোরাচালানের সময় কারবারিদের হাতে অস্ত্র ছিল। বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় সীমান্তের দুই অংশে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছ
তিনি জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় দ্য মেরিডিয়ান সুইচ গেট সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ মারা যায়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক বয়স ৩০ বছর।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বিজেপির প্রবীণ নেতা আদবানির সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল কাউসার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, চলতি অর্থবছরের সময় একেবারে শেষের দিকে আর এই স্বল্প সময়ে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। রোববার (৯ জুন) সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার ড. শির
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার (১০ জুন) সকালে হায়দরাবাদ হাউসে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।