কুমিল্লা সীমান্তে বাংলাদেশি হত্যা প্রসঙ্গে যা বলল বিএসএফ

ডেস্ক, রাজনীতি ডটকম

ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কলমচৌড়া থানাধীন আদমপুরে বাংলাদেশ-ভারত সীমান্তে আনোয়ার হোসেন (৪৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাহিনীর দাবি, ‘আত্মরক্ষার স্বার্থে’ বাংলাদেশিকে যুবককে হত্যা করতে হয়েছে।

রোববার (৯ জুন) সকাল ৮টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম চারু মিয়া (মৃত)।

স্থানীয় সূত্রের খবর, বাংলাদেশ-ভারত সীমান্তের জামতলা এলাকায় চিনি চোরাচালানের সময় পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এ সময় আনোয়ার হোসেনের মৃত্যু হয়। বিএসএফ বলছে, চোরাচালানের সময় কারবারিদের হাতে অস্ত্র ছিল। বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় সীমান্তের দুই অংশে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

ত্রিপুরা ফ্রন্টিয়ারের তরফ থেকে ‘আনোয়ার হোসেনকে হত্যা আত্মরক্ষার্থে’ দাবি করে বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯ জুন স্থানীয় সময় সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ কলমচৌড়া বিওপির অন্তর্গত সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ জওয়ানরা কাঁটাতারের বেড়ার দুই পাশে ধারালো অস্ত্রে সজ্জিত আন্তর্জাতিক চোরাকারবারিদের একটি বড় দলকে লক্ষ্য করে। বাধা দেওয়ার চেষ্টা করলে চোরাকারবারিরা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং জওয়ানের ব্যক্তিগত অস্ত্র ছিনিয়ে নিতে ঘেরাও করার চেষ্টা করে।

জীবন ও সরকারি সম্পত্তির জন্য আসন্ন বিপদ অনুভব করে বিএসএফ জওয়ান আত্মরক্ষায় ১ রাউন্ড পিএজি গুলি চালায়। অ-ঘাতক অস্ত্রের ব্যবহার চোরাকারবারিদের আরও ক্ষিপ্ত করে এবং তারা আক্রমণাত্মক কর্মকাণ্ড চালায়। বিএসএফ জওয়ানের সঙ্গে চোরাকারবারিদের হাতাহাতি হয়। এ সময় জওয়ান রাজীব কুমার নিজের জীবন ও অস্ত্রের জন্য হুমকি অনুভব করে ইনসাস রাইফেল থেকে এক রাউন্ড গুলি চালাতে বাধ্য হন। এতে বাংলাদেশি এক পাচারকারী সীমান্ত বেড়ার কাছে ও ভারতীয় ভূখণ্ডের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে নিহত হন। পরে এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চিনি, ৪টি ছুরি ও কাঠের তক্তা উদ্ধার করা হয়।

এর আগে গত ২ জুন সীমান্তের ওই এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। বাংলাদেশি চোরাকারবারিরা এক বিএসএফ জওয়ানকে নির্মমভাবে লাঞ্ছিত করেছিল। তাকে বাংলাদেশের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং তার ব্যক্তিগত অস্ত্র (পিএজি) ও রেডিও সেটও ছিনিয়ে নিয়েছিল।

রোববার সকালের ঘটনার তথ্য পেয়ে বিএসএফ ও ত্রিপুরা পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। উত্তেজনা প্রশমনে স্থানীয় এলাকার জনগণের সঙ্গেও তারা কথা বলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

১২ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

১৩ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

১৩ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৬ ঘণ্টা আগে