টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি থেকে শল্লা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে দূর পাল্লার যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় একটি ট্রাক বিকল হয়ে গেলে এ যানজটের সৃষ্টি হয়।
এ ছাড়াও বৃষ্টির কারণে পণ্যবোঝাই যানবাহনের ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপ যানজটের অন্যতম কারণ বলে জানিয়েছে পুলিশ। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৬টার দিকে সড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটি বিকল হয়ে যায়। এ দুর্ঘটনা থেকেই যানজটের সৃষ্টি হয়। পরে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল শুরু হয়। এ ছাড়াও বৃষ্টির কারণে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আমসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাকের ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
১২ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
১৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
১৩ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৬ ঘণ্টা আগে