প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহত দুই জনই পুরুষ। তবে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। শনিবার (৮ জুন) ভোর রাতে ও তার আগে দুর্ঘটনা দুটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মার্মা।
তিনি জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় দ্য মেরিডিয়ান সুইচ গেট সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ মারা যায়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক বয়স ৩০ বছর।
অন্যদিকে শনিবার ভোরে খিলক্ষেত বাজার সংলগ্ন রেলগেট এলাকায় কমলাপুরগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষের মৃত্যু হয়। তারও নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর।
এসআই আরও বলেন, আমরা সংবাদ পেয়ে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছি। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ব্যাংক লেনদেন ও অফিস কার্যক্রমে নতুন সময়সূচি ঘোষণা

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
১২ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
১৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
১৩ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৬ ঘণ্টা আগে