ম্যাচ জিতেতে শেষ ৭ ওভারে ৭০ রান করতে হবে ইংল্যান্ডকে। সেই কাজটা সহজেই করে ফেলেছে ইংল্যান্ড। ব্যাট হাতে জনি বেয়ারস্টো ও ফিল সল্টের ১৫ ও ১৬ তম ওভারের তাণ্ডবে ম্যাচটা সহজ হয়ে যায় ইংল্যান্ডের।
কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার কারণে নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ-ব্যবস্থা। তলিয়ে গেছে বিভিন্ন কাচা রাস্তা।
চলতি বছর হজে গিয়ে অসহনীয় গরমে এ পর্যন্ত ৯২২ জন হজযাত্রী মারা গেছে। চলতি বছর ১৪ জুন থেকে হজ শুরু হয়েছে। সৌদির আবহওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এখনো বহু সংখ্যক হজযাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রথমদিনে দুটি ফ্লাইটে ৮৩৯ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। ফিরতি হজ ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস বহন করবে।
বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি। তিনি বলেন, সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করায় আমি বিব্রত।”
আজ থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সুপার এইট পর্ব। যেখানে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে যুক্তরাষ্ট্র। নর্থ সাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। গ্রুপ ‘এ’ থেকে সুপার এইটে পা রেখেছে ভারত ও যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘বি’ থেকে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
মাইক্রোসফটকে টপকে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। এখন কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৩.৩৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।
আজ বুধবার (১৯ জুন) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা স্টয়নিস। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে অজি এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট
সৌদির সরকারি প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, এর আগে এক মৌসুমে এত বেশি সংখ্যক হজযাত্রীর মৃত্যুর ঘটনা খুব বেশি ঘটেনি।
ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত। এদিন সরকার-নির্ধারিত নতুন সূচি অনুযায়ী শুরু হচ্ছে অফিস কার্যক্রম। এদিকে পরিবর্তন আনা হয়েছে মেট্রোরেল চলাচলের সূচিতেও। তাই বুধবার (১৯ জুন) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল।
সুপার এইটের লড়াইয়ের ঠিক আগে শাস্তি পেলেন পেসার তানজিম সাকিব। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপাল অধিনায়ক রোহিত পৌডেলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন জুনিয়র সাকিব। ফলে তার ম্যাচফির ১৫ শতাংশ কেটে নিয়েছে আইসিসি।