সল্ট-বেয়ারস্টোর তাণ্ডবে উড়ে গেল ক্যারিবীয়রা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ম্যাচ জিতেতে শেষ ৭ ওভারে ৭০ রান করতে হবে ইংল্যান্ডকে। সেই কাজটা সহজেই করে ফেলেছে ইংল্যান্ড। ব্যাট হাতে জনি বেয়ারস্টো ও ফিল সল্টের ১৫ ও ১৬ তম ওভারের তাণ্ডবে ম্যাচটা সহজ হয়ে যায় ইংল্যান্ডের। ইংল্যান্ড ম্যাচ জিতেছে ১৫ বল ও ৮ উইকেট হাতে রেখে।

১৮১ রানের লক্ষ্যটা। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ২২ বলে ২৫ রান করে সাজঘরে ফিরলেও দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে এসেছেন সল্ট। মাঝে ১০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন মঈন আলী। তবে এরপর আর কোনো আঘাত আসতে দেননি জনি বেয়ারস্টো। সল্টের সঙ্গে জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

শেষ দিকে এই দুটি ব্যাটারের তাণ্ডবে সহজ জয়ে সুপার এইটের মিশন শুরু করেছে ইংল্যান্ড। দলের হয়ে ৪৭ বলে ৫ ছক্কা ও ৭ চারে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন সল্ট। ২৬ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন বেয়ারস্টো।

এর আগে এদিন টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ করে ১৮০ রানের শক্ত ভিত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে: প্রধানমন্ত্রী

সরকার গ্রিন ভলান্টিয়ারিজম চালু করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালুসহ বেশকিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরাপদ, স্বাস্থ্যকর ও সবুজায়নের লক্ষ্যে সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে। আমরা ছাদ বাগান, নগর বনায়ন, ইকো ট্যুরিজমকে অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে চাই। এছাড়া, রিড

৬ ঘণ্টা আগে

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর এ বিষয়ে সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী।

৬ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬

ডিএমপি জানায়, গত এক দিনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারী এলাকা থেকে সর্বোচ্চ ৫২ জন এবং তেজগাঁও এলাকা থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মিরপুর থেকে ৪১ জন, উত্তরা থেকে ৪২ জন, মতিঝিল থেকে ৩৬ জন, রমনা এলাকা থেকে ২২ জন, লালবাগ থেকে ২১ জন, গু

৭ ঘণ্টা আগে

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা ‘বৈধ’ বলে রায় দিয়েছেন হাই কোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

৭ ঘণ্টা আগে