ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘদিন টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তবে চলমান বিশ্বকাপে শীর্ষস্থান হারান। পরে আবার পুনরুদ্ধারও করেছিলেন। কিন্তু বেশিদিন জায়গা ধরে রাখতে পারেননি। মোহাম্মদ নবির পর সর্বশেষ শীর্ষস্থান দখলে নিয়েছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এ ছাড়া উন্নতি হয়েছে সাকিবেরও।
আজ বুধবার (১৯ জুন) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা স্টয়নিস। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে অজি এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৩১। এদিকে, শীর্ষস্থান থেকে ৩ ধাপ নিচে নেমে ৪ নম্বরে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। তার রেটিং পয়েন্ট ২১৩। ১ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ ধাপ এগিয়ে ৫ থেকে ৩ নম্বরে উঠেছেন সাকিব।
উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম করায় গত সপ্তাহে শীর্ষ স্থান থেকে একঝটকায় পাঁচে নেমে যান সাকিব। তবে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পারফর্ম করে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন সাকিব। ডাচদের বিপক্ষে অপরাজিত ৬৬ রান করেছিলেন সাকিব। এরপর নেপালের বিপক্ষে ব্যাট হাতে ১৭ আর বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব।
এদিকে, বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা আকিল হোসেন। ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করা ক্যারিবীয় এই স্পিনার ৬ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এসেছেন। পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও। ক্যারিয়ার–সেরা ৫৭৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে যৌথভাবে ২৭ নম্বর অবস্থানে আছেন।

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
৫ ঘণ্টা আগে
সরকার গ্রিন ভলান্টিয়ারিজম চালু করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালুসহ বেশকিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরাপদ, স্বাস্থ্যকর ও সবুজায়নের লক্ষ্যে সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে। আমরা ছাদ বাগান, নগর বনায়ন, ইকো ট্যুরিজমকে অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে চাই। এছাড়া, রিড
৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর এ বিষয়ে সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী।
৭ ঘণ্টা আগে