Ad

খবরাখবর

দেশে ফিরলেন প্রায় ৬৬ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৬৪

১২ জুলাই ২০২৪

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

দেশে ফিরলেন প্রায় ৬৬ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৬৪

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, হুঁশিয়ারি সংকেত

১২ জুলাই ২০২৪

এতে বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, হুঁশিয়ারি সংকেত

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, কাল বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা

১২ জুলাই ২০২৪

এ সময় সমন্বয়ক আবু বকর মজুমদার কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘আগামীকাল সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন-অফলাইন বৈঠক হবে এবং বিকেল ৬টায় প্রেস ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, কাল বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা

বৃষ্টির পানি স্পর্শ করা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত

১২ জুলাই ২০২৪

বৃষ্টির সুশীতল আবহাওয়ার কারণে মন প্রফুল্ল হয়ে ওঠে। অনেকেই বৃষ্টিবিলাস করতে পছন্দ করেন। কেউ কেউ শখ করে বৃষ্টিতে ভিজে গোসল করেন। অনেকে হাত বাড়িয়ে বৃষ্টির পানি স্পর্শ করে আনন্দ উপভোগ করেন। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই, বৃষ্টির পানি স্পর্শ করা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত। তিনিও বৃষ্টির পানি গায়ে লাগাতে

বৃষ্টির পানি স্পর্শ করা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত

মেসি এখন উপভোগের মন্ত্রে বিশ্বাসী

১২ জুলাই ২০২৪

‘ফাইনাল ম্যাচ সব সময়ই ভিন্ন কিছু। আমরা ভালো ফুটবল খেলছি। আমরা যেভাবে টুর্নামেন্টে শান্ত ও স্থির ছিলাম এখনও সেরকমই আছি। আমার সঙ্গে যা ঘটছে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। এবং ফাইনালের দিকে আমাদের পুরো মনোযোগ।’ - যোগ করেন মেসি।

মেসি এখন উপভোগের মন্ত্রে বিশ্বাসী

১০১ টাকা দেনমোহরে বিয়ে করলেন রিশাদ

১২ জুলাই ২০২৪

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। এবার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন এই টাইগার ক্রিকেটার। বসেছেন বিয়ের পিঁড়িতে। মাত্র ১০১ টাকা দেনমোহরে মামাতো বোনকে বিয়ে সেরেছেন তিনি।

১০১ টাকা দেনমোহরে বিয়ে করলেন রিশাদ

ভারী বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি

১২ জুলাই ২০২৪

ভারী বৃষ্টি হওয়ায় আজ ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি এসেছে। শুক্রবার (১১ জুলাই) সকালে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে। সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৫৩ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানীর অবস্থান ৬৬তম।

ভারী বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি

সিরাজগঞ্জে লাখো মানুষ পানিবন্দি

১২ জুলাই ২০২৪

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শুক্রবার সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জে লাখো মানুষ পানিবন্দি

আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের ৫ রেফারি

১২ জুলাই ২০২৪

শেষের পথে কোপা আমেরিকার ৪৮ তম আসর। আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ১৬ দলের এই টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে টিকে আছে কেবল দুই দল। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, ২৩ বছর পর প্রথমবারের মতো কোপার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।

আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের ৫ রেফারি

রাজশাহীতে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত

১২ জুলাই ২০২৪

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

রাজশাহীতে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

১২ জুলাই ২০২৪

চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে পটিয়া ও বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী মিলিটারি পুল সংলগ্ন মোস্তফা সিটি এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

রাজধানীতে সকাল থেকে ভারী বৃষ্টি, বিপাকে পরীক্ষার্থীরা

১২ জুলাই ২০২৪

ভ্যাপসা গরমের পর সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ঝুম বৃষ্টি। সাপ্তাহিক ছুটির সকালেই ঢাকা ভিজছে ভারী বৃষ্টিতে। মধ্যরাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিছুটা বিরতি নিয়ে এখন কমবেশি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ছে।

রাজধানীতে সকাল থেকে ভারী বৃষ্টি, বিপাকে পরীক্ষার্থীরা