চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে পটিয়া ও বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী মিলিটারি পুল সংলগ্ন মোস্তফা সিটি এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে পটিয়া থানার ওসি জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি পটিয়া মেডিকেলে আছি। একজন শিশু ও এক নারী মারা গেছেন। আরও হতাহত আছে কিনা বিস্তারিত জেনে পরে বলতে পারব।
প্রত্যক্ষদর্শীরা জানান, লবণ বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। সিএনজিটিতে চালকসহ নারী ও এক শিশু ছিল।

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
৪ ঘণ্টা আগে
মামলার এজাহারে দাবি করা হয়েছে, বিস্ফোরণের পেছনে নিষিদ্ধ কোনো গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতা থাকতে পারে। একই সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতা এবং সমাবেশে উপস্থিত সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
৫ ঘণ্টা আগে