১০১ টাকা দেনমোহরে বিয়ে করলেন রিশাদ

ডেস্ক, রাজনীতি ডটকম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। এবার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন এই টাইগার ক্রিকেটার। বসেছেন বিয়ের পিঁড়িতে। মাত্র ১০১ টাকা দেনমোহরে মামাতো বোনকে বিয়ে সেরেছেন তিনি।

পাত্রীর নাম সিদরাতুল মুনতাহা। একবছর আগে মামাতো বোনের সঙ্গে বাগদান সম্পন্ন হয় রিশাদের। বৃহস্পতিবার স্ত্রীকে ঘরে তুলেছেন তিনি।

রিশাদ ও সিদরাতুল মুনতাহার বিয়ের কাবিননামার দেনমোহর ধার্য করা হয়েছে ১০১ টাকা।

২০২৩ সালে ক্রিকেটার রিশাদ টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পাস করেন। বর্তমানে রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন তিনি।

রিশাদ বিয়ের বিষয় নিয়ে কথা বলতে চাননি সাংবাদিকদের সঙ্গে। শুধু বলেছেন, আপনারা সবাই দোয়া করবেন আমার এবং আমার স্ত্রীর জন্য।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪ ঘণ্টা আগে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

৪ ঘণ্টা আগে

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, নিষিদ্ধ গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগে মামলা

মামলার এজাহারে দাবি করা হয়েছে, বিস্ফোরণের পেছনে নিষিদ্ধ কোনো গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতা থাকতে পারে। একই সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতা এবং সমাবেশে উপস্থিত সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

আগস্টে তফসিল, অক্টোবরে মাঠে গড়াবে স্থানীয় সরকার নির্বাচন

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।

৫ ঘণ্টা আগে