ডেস্ক, রাজনীতি ডটকম

আরও একটি শিরোপার খুব কাছে লিওনেল মেসি। যে শিরোপা মেসির অমরত্ব ঘুচিয়েছিল, ২০২১ সালে। সেই শিরোপা আরও একবার জয়ের হাতছানি তার। ২০১৬ সালে কোপার শিরোপা হাতছাড়ার পর অবসর নিয়ে নিয়েছিলেন। কিন্তু অবসর ভেঙে ২০২১ সালে জাতীয় দলের জার্সিতে ফিরে মেসি জিতে নেন কোপার শিরোপা। এক বছর পর মেসির হাতে বিশ্বকাপের সোনালী ট্রফি।
ধরতে গেলে সব পাওয়াই হয়ে গেছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের। এখন কেবল সময়টা উপভোগ করার, উত্তরসূরী খোঁজার প্রক্রিয়ায় থাকা। সেই কাজটাই করতে যাচ্ছেন মেসি। সোমবার সকালে কোপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। এই ম্যাচের আগে বেশ ফুরফুরে, চনমনে এলএম টেন। ম্যাচটা স্রেফ উপভোগ করতে চান মেসি। ফাইনালের আগের নিজের অবস্থান জানাতে গিয়ে ফক্স স্পোর্টস আর্জেন্টিনা-কে মেসি বলেছেন, ‘আমি বেশ শান্ত আছি। সবার মতো দিনটির অপেক্ষায় আছি। আগের থেকে বেশি ফুরফুরে আছি। এজন্য যে, যেভাবে আমরা এখান পর্যন্ত এসেছি এবং প্রতিটি প্রক্রিয়ায় সফল হয়েছি। আমি এখন উপভোগের মন্ত্রে বিশ্বাসী। প্রতিটি মুহূর্ত আনন্দে কাটাতে চাই। সময়ের সঙ্গে পাল্লা দিতে রাজি নই। ঠিক এক মুহূর্তেই বাঁচবো। যখন খেলাটা আসবে তখন নিজেকে উজার করে দেব।’
সেমিফাইনালে ২-০ গোলে কানডাকে হারিয়েছিল আর্জেন্টিনা। মেসি গোল করেছিলেন একটি। সেই ম্যাচেও বেশ চনমনে ছিলেন বলে দাবি করলেন মেসি, ‘শেষ ফাইনালের আগে আমাদের ঘুম ভালো হয়েছে। কোনো সমস্যা হয়নি। যেটা সত্যি হলো, আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি। কারণ আমরা রাতে প্রচুর কথা বলেছি। ড্রিংক করেছি এবং কার্ড খেলেছি। আমরা দেরিতে ঘুমাতে গিয়েছিলাম কিন্তু আমাদের ঘুম ভালো হয়েছে।’
মাঠে নামার আগে মেসিরা যতই রিল্যাক্স থাকুক মাঠের কাজটা ঠিকঠাক করতে হবে তা বেশ ভালোভাবেই জানেন বিশ্ব চ্যাম্পিয়নরা। এজন্য ফাইনালের প্রতিপক্ষ কলম্বিয়াকে বেশ সমীহ করলে আর্জেন্টিনার অধিনায়ক, ‘উরুগুয়ে ও কলম্বিয়ার ম্যাচটা দেখেছি। আমি জানি যে-ই আমাদের সামনে আসুক কাজটা আমাদের জন্য কঠিন হবে। লম্বা সময় ধরে কলম্বিয়া কোনো ম্যাচ হারেনি। দলটাও বেশ ভালো এবং ভালো খেলোয়াড় আছে। তাদের সক্ষমতা দারুণ। উপরের দিকে দ্রুতগামী কিছু খেলোয়াড় আছে। যারা বেশ খ্যাপাটে এবং উজ্জ্বল। যেটাই হোক ম্যাচটা ফাইনাল।’
‘ফাইনাল ম্যাচ সব সময়ই ভিন্ন কিছু। আমরা ভালো ফুটবল খেলছি। আমরা যেভাবে টুর্নামেন্টে শান্ত ও স্থির ছিলাম এখনও সেরকমই আছি। আমার সঙ্গে যা ঘটছে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। এবং ফাইনালের দিকে আমাদের পুরো মনোযোগ।’ - যোগ করেন মেসি।

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
৪ ঘণ্টা আগে
মামলার এজাহারে দাবি করা হয়েছে, বিস্ফোরণের পেছনে নিষিদ্ধ কোনো গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতা থাকতে পারে। একই সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতা এবং সমাবেশে উপস্থিত সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
৫ ঘণ্টা আগে