পুনরায় টেবিল টেনিস ব্যাট হাতে ফিরে এসে খুব সহসাই পিছু হটছেন না। চার বছর পর লস এ্যাঞ্জেলস অলিম্পিকে তার বয়স হবে ৬২ বছর। ঐ বয়সে খেলা কিছুটা কঠিন হলেও জেং বলেছেন যতদিন শরীরে কুলাবে ততদিন খেলা চালিয়ে যাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু স্বার্থান্বেষী মহলের এই অপপ্রচারের মূল উদ্দেশ্য দেশে এবং বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করা। কিন্তু জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। হাইকোর্টে আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। রোববার (২৮ জুলাই) দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য জানান।
রবিবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ।
রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন– বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম মোহাম্মদ পরওয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা কাজী সায়েদুল আলম বাবুল ও মাহমুদুস সালেহীন।
দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (২৮ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
৪০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে অস্ট্রেলিয়ান এই সাঁতারু স্বর্ণপদক ধরে রাখতে তিনি সময় নিয়েছিলেন ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড। এই প্রতিযোগিতায় রূপা জিতেছেন ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে কানাডার ম্যাকিন্টোস। ৪ মিনিট ০.৮৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের লেডেস্কির। যুক্তরাষ্ট্রের সাঁতার জায়ান্টের এটি ১১ নম্
আজ (রোববার) ভোর পাঁচটায় মিরপুরের একটি বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার (২৮ জুলাই) সকালে আগারগাঁওয়ে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ফোরজি নেটওয়ার্ক চালুর কথা জানান। আর গ্রাহকেরা তিন দিনের জন্য ৫ জিবি ডাটা পাবেন।
দেশের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিভাগে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানায় সংস্থাটি। রোববার (২৮ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
৪ ওভারে স্রেফ ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন অধিনায়ক সাকিব। আগের ম্যাচে যদিও উইকেট পাননি। আরেক বাংলাদেশি শরিফুল ৪ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
শনিবার (২৮ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ফেসবুক, ইউটিউব এবং টিকটককে চিঠি দিয়েছে বলে আজ রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
হেপাটাইটিস নির্মূলে সরকারের পাশাপাশি দেশের চিকিৎসক, বেসরকারি ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৪ উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আজ রোববার) বিকেল ৩টায় সারা দেশে ফোর-জি নেটওয়ার্ক চালু হবে।
উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ঘনীভূত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে গত বুধবার (১৭ জুলাই) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। প্রাথমিক বিদ্যালয়গুলোও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এদিকে প্রাথমিক বিদ্যালয়গুলো কবে খুলবে সে বিষয়ে আজ রোববার (২৮ জুলাই) বৈঠক করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কোটা আন্দোলনের সহিংসতায় সৃষ্ট পরিস্থিতিতে স্থবির হয়ে যায় দেশ। সাধারণ ছুটি ঘোষণা করে কারফিউ জারির মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করে সরকার। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে প্রথমে ৪ ঘণ্টা করে অফিসের সময় নির্ধারণ করা হয়।